এবার সিনেমায় শতভাগ শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, টালমাটাল হলিউড
বিনোদন ডেস্ক : একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, তার দেশে তৈরি বিদেশি সিনেমার ওপর যুক্তরাষ্ট্রে ১০০% শুল্ক আরোপ করা হবে। গেল রবিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি এই তথ্য জানান।
ট্রাম্প বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসকে নির্দেশ দিয়েছেন এই শুল্ক আরোপের জন্য।
তিনি লিখেন, ‘আমেরিকার সিনেমা শিল্প দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের এবং স্টুডিওগুলোকে তাদের দেশে টেনে নিতে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে। হলিউড এবং যুক্তরাষ্ট্রের আরও অনেক এলাকা ধ্বংসের মুখে। এটি অন্যান্য জাতির একটি সংঘবদ্ধ প্রচেষ্টা। তাই এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
তিনি আরও যোগ করেন, ‘এটি শুধুমাত্র সিনেমা নয়, এটি হচ্ছে নিজের দেশ-জাতি ও রুচির প্রচার এবং বার্তা। তাই আমি বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিয়েছি দ্রুত দেশে তৈরি বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করার প্রক্রিয়া শুরু করতে।’
বছরের পর বছর ধরে নানা কর প্রণোদনার জন্য যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং স্পেনের মতো দেশগুলো থেকে হলিউডের অসংখ্য প্রযোজক সিনেমা তৈরি করেছেন। সেটি এখন ব্যাহত হতে চলেছে। সিনেমার বৈশ্বিক সম্পর্কেও এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
রবিবার C-SPAN-এ ট্রাম্প বলেন, ‘এটি হচ্ছে অন্য জাতির দ্বারা আমাদের সিনেমা তৈরির ক্ষমতা চুরি করা। আমি গত এক সপ্তাহে বেশ ভালোভাবে গবেষণা করেছি এবং দেখেছি, আমরা এখন খুব কম সিনেমা তৈরি করছি। হলিউড ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে এমন এক অদক্ষ গভর্নর আছেন যিনি এটি ঘটতে দিয়েছেন। তাই আমি শুধু অন্য দেশগুলোকেই দায়ী করছি না, আমাদের দায়ও অনেক। অন্যান্য দেশ আমাদের সিনেমা শিল্প চুরি করছে আর আমরা সেটা দেখছি।’
তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, আমাদের বিভিন্ন সরকার আসলে বড় অংকের অর্থের মাধ্যমে বিদেশি সিনেমাকে সমর্থন করেছে, বিস্তৃত করেছে। এটি আমাদের দেশের জন্য এক ধরনের হুমকি।’
এ বিষয়ে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজমের অফিসের পক্ষ থেকে মন্তব্য করা হয়, ‘প্রেসিডেন্টের এই বক্তব্য বিভ্রান্তির জন্ম দেবে।’
এদিকে শীর্ষস্থানীয় বিনোদন নির্বাহীরা বলেছেন, এই শুল্ক ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি টিভি ইন্ডাস্ট্রিকেও ধ্বংস করতে পারে। এক সূত্র বলেছেন, ‘ভ্যাঙ্কুভার আর শেষ, এটাই বলা যায়।’
বিশ্বব্যাপীও এর নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকনিং’, ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’- এর মতো কিছু বড় বাজেটের সিনেমা আছে যেগুলোর শুটিং হয়েছে বিশ্বজুড়ে। সেগুলোতে কী শুল্ক প্রযোজ্য হবে তা পরিষ্কার নয়।
মার্ভেল স্টুডিওস এবং লুকাসফিল্মও শুল্কের আওতায় আসতে পারে। কারণ তারা সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (২০২৬) ছবির শুটিং লন্ডনে শুরু করেছে এবং তাদের কিছু প্রকল্পও যুক্তরাজ্যে শুট হওয়ার পরিকল্পনা রয়েছে।
এখন দেখা যাক, ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনা চলচ্চিত্র শিল্পে কী বিশাল পরিবর্তন নিয়ে আসে এবং শিল্পের ভবিষ্যত কীভাবে প্রভাবিত হয়।
(ওএস/এএস/মে ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







