ঈদে আসছে ‘সানগ্লাস ফ্যামিলি’
বিনোদন ডেস্ক : ঈদকে কেন্দ্র করে তৈরি হয়েছে কয়েক ডজন। তার কিছু যাবে ইউটিউবে, কিছু প্রচার হবে টিভি চ্যানেলে। জনপ্রিয় চ্যানেল আরটিভি ঈদ উপলক্ষে আয়োজনের পসরা সাজিয়েছে। সেখানে থাকে দুই ডজনেরও বেশি নাটক। তার প্রায় সবই হাস্যরসে ভরপুর।
সেই তালিকায় আছে ‘সানগ্লাস ফ্যামিলি’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।
নাটকের গল্পে দেখা যাবে- নিজের কপাল এখন নিজেই থাপড়ায় রিনা। এরকম সেয়ানা হয়েও সে কিনা এত বড় একটা ভুল করল। ক্যানভাসার আক্কাছকে রঙিন চশমায় দেখে তার ঝাক্কাছ লেগেছিল। কিন্তু চোখ ঢেকে রাখাার সুযোগ নিয়ে সানগ্লাস পরা আক্কাছ তার সাথে বিয়ের ৫ মাস পার করে দিল অথচ সে ঘুণাক্ষরেও বুঝলো না বিষয়টা! আক্কাছের সাথে তার গ্রামের বাড়িতে এসে যখন দেখল- তার মা থেকে ছোট বোন রেশমা পুরো ফ্যামিলির চোখেই কালা চশমা তখনই সন্দেহটা জেগেছিল।
কিন্তু আক্কাছ যখন বললো তার বাবা ছিল গায়ক ফেরদৌস ওয়াহিদের ভক্ত ‘এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা’- এই গানেই তিনি অন্ধ ভক্ত হয়ে মরার আগে সবাইকে শক্তভাবে বলে যান সারাজীবন যেন ফেরদৌস ওয়াহিদের মত চোখে অন্ধের সানগ্লাস পরে থাকে। বাবার কথা বলে কথা। কিন্তু ঘটনাচক্রে রিনা যখন বুঝতে পারলো পুরো ফ্যামিলিই ট্যারা তখনই যেন তার জীবন ছেড়াবেড়া।
চলে যেতে চাইলে আক্কাছ তাকে অনুনয় করে বলে, ঘরের লক্ষী আনতে তার দাদী তার বাবাকে এক লক্ষীট্যারা মেয়েকে বিয়ে করিয়েছিল। তারপর থেকেই এই বিপত্তি। একে একে সেসহ সবাই ট্যারা হয়েই পৃথিবীতে জন্ম নেয়। তাই তার বাবা মৃত্যুর পূর্বে তাকে বলেছিল, যেন একটা সুস্থ মেয়ে বিয়ে করে। যেন তার আগামী প্রজন্ম সুস্থ হয়ে পৃথিবীতে জন্ম নেয়। এ জন্যই সে এতটুকু মিথ্যের আশ্রয় নিয়েছিল।
কিন্তু রিনা বলে যদি তার অনাগত সন্তান ট্যারা হয়েই পৃথিবীতে জন্ম নেয় তখন? আর সে সন্তান যদি হয় মেয়ে? তাই সে সিকিউরিটি হিসেবে ভবিষ্যতে মেয়ের বিয়ের যৌতুক বাবদ ৩ লক্ষ টাকা তার নামে দিতে বলে। এই শর্ত মানলে সে থাকবে নতুবা তার গর্ভে থাকা সন্তান নষ্ট করে ফেলবে। সমিতিতে ২ লক্ষ টাকা জমা ছিল আক্কাছের। নগদে সে টাকা রিনাকে নমিনী করে দিয়ে বাদী ১ লক্ষ ২ মাসের মধ্যে দিবে বলে প্রতিশ্রুতি দেয়।
ঘরের দেয়ালে রিনা তার মায়ের বাধানো একটি ছবি ঝুলিয়ে প্রত্যেকদিন সে ছবির দিকে খানিকক্ষণ তাকায়। কারণ সে চায় তার সন্তান যেন তার মায়ের মতে দুধে আলতা গায়ের রং পায়। এ কথা শুনে আক্কাছের মা হিংসেয় জ্বলে। এ নিয়ে চলতে থাকে মজার সব কাণ্ড। থাকে আবেগের ছড়াছড়ি। অবশেষে সন্তান হয় আক্কাছ ও রিনার। সেই সন্তান চোখ খুলে না। এ নিয়ে শুরু হয় নতুন জটিলতা।
আক্কাছ কি তার বংশে সুস্থ চোখের সন্তানের দেখা পাবে? সেই রহস্য জানতে হলে নাটকটি দেখতে হবে আরটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।
(ওএস/এএস/জুন ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








