E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন নায়িকা তানিন সুবহা

২০২৫ জুন ১০ ২৩:৩৯:২২
অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন নায়িকা তানিন সুবহা

বিনোদন ডেস্ক : অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর আজ সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

এর আগে, গত ২ জুন থেকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। তবে এই কয় দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হয়।

দুদিন আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন কাজ করছে না। সেজন্য তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় সে সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। আজ তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

তানিনের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার স্মৃতিরোমন্থন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও চালাতেন এই অভিনেত্রী।

(ওএস/এসপি/জুন ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test