জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি
৩৬ পর্বের আয়োজনে ধরা দেবে নতুন বাংলাদেশ
বিনোদন ডেস্ক : আজ ১ জুলাই। ইতিহাসের পাতা ওল্টালে এদিন যেন আর পাঁচটা সাধারণ দিনের মতো নয়। কারণ, ঠিক এক বছর আগে এই সময়েই জনতার বজ্রকণ্ঠে কেঁপে উঠেছিল বাংলাদেশ। যে গণজোয়ার বদলে দিয়েছিল সময়ের গতিপথ। প্রতিবাদ হয়ে উঠেছিল সাহস আর আশার নতুন নাম। তারই স্মরণে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।
এই উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ৩৬ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালা যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। দেশের নানা প্রান্তে এই আয়োজনে থাকবে স্মরণ, শ্রদ্ধা, সচেতনতা আর সাংস্কৃতিক ঐক্যের রঙিন ছোঁয়া। এই আয়োজনে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
১ জুলাই থেকে প্রচার শুরু হয়েছে ৩৬ পর্বের প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের ভেতরে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনাবলী ও আন্দোলনের ধারাবাহিকতা ধরে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেনের সম্মিলিত প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে সম্প্রচারিত হবে।
এই প্রামাণ্য ধারাবাহিকটি শুধু ঘটনাবলির পুনরুক্তি নয়, এ যেন এক আবেগময় সময়ভ্রমণ, যেখানে আন্দোলনের প্রতিটি ধ্বনি, প্রতিটি মুখ, প্রতিটি নিঃশ্বাস ফিরে আসবে চোখের সামনে।
এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে আরও থাকছে গণঅভ্যুত্থানের তাৎপর্য ও প্রভাব নিয়ে বিশিষ্টজনদের আলোচনা অনুষ্ঠান। থাকবে একক ও সরাসরি সংগীতানুষ্ঠান। ‘তারুণ্যের জয়গান’ শিরোনামে তরুণ প্রজন্মের কণ্ঠে ফিরে আসবে ঐতিহাসিক চেতনা।
গণআন্দোলনের আবেগকে সংগীতে রূপ দেওয়ার এক সৃজনশীল প্রয়াস হিসেবে থাকছে একটি বিশেষ থিম সং। এছাড়াও নতুন প্রজন্মের মধ্যে বাস্তব ইতিহাসের সঙ্গে সংযোগ গড়ে তুলতে প্রচার হবে নানামুখী প্রামাণ্য ও তথ্যভিত্তিক অনুষ্ঠান।
বিটিভি কর্তৃপক্ষ বলছে, এই আয়োজন শুধু স্মরণ নয়; নতুন জাগরণের বিকাশ। জুলাই গণঅভ্যুত্থান দেখিয়েছিল কীভাবে একটি জাতি জেগে উঠতে পারে, কীভাবে অধিকার আর মর্যাদার জন্য এক কণ্ঠে উচ্চারিত হতে পারে লক্ষ মানুষের দাবি। সেই স্পন্দন ফিরে আসবে বিটিভির পর্দায়, সবার চেতনায়।
(ওএস/এএস/জুলাই ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








