মুক্তির অনুমতি পেল ‘অমীমাংসিত’
বিনোদন ডেস্ক : নির্মাতা রায়হান রাফী সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। অবশেষে প্রায় দেড় বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে অমীমাংসিত। এরই মধ্যে মিলেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সেন্সর বোর্ড থেকে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দেওয়া হয়েছিল। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়ার পর আবার আপিল করা হয়। এরই মধ্যে ছাড়পত্র দিয়েছেন বোর্ডের সদস্যরা। শিগগির মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।
শুটিং শুরুর পর জানা গিয়েছিল, এটি তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে। তখনই অনেকে ধারণা করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও স্পষ্ট হয়। টিজার প্রকাশের পর নড়েচড়ে বসে তৎকালীন সেন্সর বোর্ড। জানিয়ে দেওয়া হয়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছর এপ্রিলে সেন্সর বোর্ড জানিয়ে দেয়, সিনেমাটি প্রদর্শনীর যোগ্য নয়।
সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান সিনেমার নির্মাতা, কলাকুশলীসহ সিনেমাসংশ্লিষ্টরা। প্রশ্ন উঠেছিল, ওটিটি কনটেন্টকে কি তাহলে এখন থেকে নিতে হবে সেন্সর ছাড়পত্র? গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অমীমাংসিতসহ আটকে থাকা সিনেমাগুলো খুঁজে পায় আশার আলো। ছাড়পত্র পাওয়ার জন্য আপিল করে ‘অমীমাংসিত’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। সেই পরিপ্রেক্ষিতেই মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। অমীমাংসিত সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







