কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন না শাকিব
বিনোদন ডেস্ক : ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যে সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সিনেমাটি ঢাকার নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে। আর চরিত্রটিতে দেখা যাবে শাকিবকেই।
এমন খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কালা জাহাঙ্গীরের মতো একটি নেগেটিভ চরিত্রে নায়ক শাকিব কেন অভিনয় করছেন সে নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।
তবে খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা এই গুজবটিকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, শাকিব তাদের সিনেমায় যে চরিত্রে অভিনয় করবেন সেটি কালা জাহাঙ্গীরের নয়।
প্রযোজক জানান, ‘আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি ৯০-এর দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়া একটি কাহিনি। যেখানে থাকবে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন ও পারিবারিক ড্রামা-সবকিছুর সংমিশ্রণ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে এই সিনেমা কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক।’
এছাড়াও প্রযোজক অনুরোধ করেন, ‘অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো সূত্রের তথ্যে বিভ্রান্ত হবেন না। গুলিস্তান থেকে গুলশান- সব শ্রেণির দর্শককে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হচ্ছে।’
বলা দররকার, এর আগে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে মোশাররফ করিম ও শরিফুল রাজ থাকবেন বলেও জানিয়েছিলেন। রাজধানী মগবাজারে সিনেমাটি নিয়ে প্রাথমিক সংবাদ সম্মেলনও করেন। এরপর বছর খানেক নিরব থেকে শাকিব খানকে নিয়ে নতুন করে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। শাকিবকে চুক্তিবদ্ধও করেন।
তখন থেকেই আলোচনা চলছিল কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে ‘ওয়ান্স আপন টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটির জন্যই তিনি চুক্তিবদ্ধ করেছেন শাকিব খানকে। সিনেমার টিমের বরাতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। তবে নতুন করে সিনেমার নাম প্রকাশ হয়নি। এবার পরিচালক স্পষ্ট করে জানালেন, এই সিনেমায় কালা জাহাঙ্গীর প্রাসঙ্গিক নন।
তিনি আরও জানান, আগস্টে তার সিনেমার নাম প্রকাশ হবে। থাকবে চমকও। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমার চিত্রনাট্য করেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে শাকিব খানের বিপরীতে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








