জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
বিনোদন ডেস্ক : গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে অন্তর্জাল এবং রাজপথ সবখানে সোচ্চার ছিলেন ফারজানা ওয়াহিদ সায়ান। তার ‘ভয় বাংলায়’ শিরোনামের গানটি উৎসাহ জুগিয়েছে মানুষকে।
চলতি বছরের জুলাইয়ে ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামের একটি গান প্রকাশ করেন সায়ান। গানে চব্বিশের অগ্নিঝরা জুলাই-আগস্টের গা শিউরে ওঠা বিভিন্ন ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রত্যয়ে দেশ গড়ার অঙ্গীকারের কথা উঠে আসে।
এবার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘রানি মা’ শিরোনামের গান নিয়ে হাজির হলেন এই সংগীতশিল্পী। গানটি শুধু গিটারে গেয়েই নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন সায়ান। ‘বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে/বলেছিলেন এক রানি মা, তোমরা মুখে-ঠোঁটে তালা মেরে রাখবে/’-গানটির কথা ও সুর তার নিজেরই।
গানটি প্রকাশ করে সামাজিকমাধ্যম ফেসবুকে সায়ান লেখেন, বাংলাদেশের মানুষ এক দুষ্ট রানীকে পরাস্ত করেছে। আজ সেই গণমানুষের গণঅভ্যুথান দিবস। আগামীতেও সকল দুষ্ট শাসক চিরকাল মাটির মানুষের কাছে পরাজিত হবে। এই বিশ্বাস নিয়ে বাঁচব!
তিনি আরও লেখেন, স্মরণে রাখি প্রত্যেক শহীদকে, তাদের ব্যাথাহত পরিবারকে। স্মরণে রাখি প্রত্যেক আহত যোদ্ধাকে। স্মরণে রাখি দেড় যুগের অত্যাচারের শিকার সকল নিপীড়িত প্রাণকে। সবটুকু স্মরণে রেখেই, সব শেষে স্মরণ করি মানুষের বিজয়কে, যা অনেক দামে এসেছিল এই মাটিতে আরেকবার এবং আসবে, বারবার।
গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ঘটা করে পালন করা হয়েছে। এর পেছনে সাধারণ মানুষের অবদানের কথা স্বীকার করে সায়ান লেখেন, আজকের সকল উদযাপন যতটা না কোন এক দুষ্ট শাসকের পতনের, তার চেয়ে ঢের বেশি দেশের সাধারণ মানুষের, যারা কোন মাস্টারমাইন্ড বা মেটিকুলাস ডিজাইনের ধার ধারে না, সময় মতন নিজের অস্তিত্ব নিয়ে হাজির হয়! মাটির মানুষের শক্তিতে ভরসা রাখলাম সব চেয়ে বেশি।
বলে রাখা যায়, দেড় যুগেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। গানের সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন। বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে ভারতের পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে জানিয়েছিলেন প্রতিবাদ।
(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- হে সময়, অশ্বারোহী হও
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







