এশিয়ার বড় উৎসবে বাউল গান, পুরস্কার আনলো শেলীর দল
বিনোদন ডেস্ক : বাউল গান গেয়ে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের বড় উৎসব থেকে পুরস্কার নিয়ে এলো সূচনা শেলীর দল। দেশটির আয়োজনে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সংগীত উৎসব ‘রুহ-সানাত’-এ দ্বিতীয় স্থান অধিকার করেছে তার গানের দল দিব্য জ্ঞানী।
কিরগিজস্তানের ইশিক কুলের রুখ-অরডো সংস্কৃতি কেন্দ্রে ১ থেকে ৩ আগস্ট আয়োজন করা হয় ‘রুহ-সানাত’ উৎসব। উৎসবে এ বছর অংশ নেন শতাধিক দেশ থেকে আসা শিল্পী, শিল্পগুরু, গবেষক, সংস্কৃতিবিষয়ক পেশাজীবী। উৎসবে প্রথম স্থান অধিকার করে রাশিয়ার একটি সাংস্কৃতিক দল।
উৎসবের প্রতিযোগিতা পর্বে সূচনা শেলী গেয়ে শোনান সাধক ফকির লালন শাহর ‘অপার হয়ে বসে আছি’, ‘মিলন হবে কত দিনে’ ও হাসন রাজার ‘আগুন লাগাইয়া দিলে কনে’ গানগুলো। তার কণ্ঠে বাংলার মাটির সুর শুনে মুগ্ধ বিচারকেরা তাকে ‘ভবিষ্যতের আবিদা পারভিন’ আখ্যায়িত করেন। উৎসবের দ্বিতীয় পুরস্কার হিসেবে দলটি পেয়েছে নগদ ২ লাখ সোম।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানিয়ে সুচনা শেলী জাগো নিউজকে বলেন, ‘বিদেশিদের মুখে নিজেকে নিয়ে এমন মন্তব্য আমাকে শিহরিত করেছে। তারপর যখন দেখলাম বিজয়ী দেশের নাম ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে আমার দেশের জাতীয় সংগীত বেজে উঠেছে, আমরা দলের সবাই কেঁদে ফেলেছিলাম। প্রথমবার এত বড় একটা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। এটা আমাদের জন্য গর্বের, কারণ বহু দেশ থেকে আসা অনেক শিল্পী ও গবেষক বাংলাদেশের দেশের কথা জানতে পারলেন।’
সমৃদ্ধ সাংস্কৃিতক ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন, নতুন প্রজন্মের কাছে শুদ্ধ শিল্প ও সংগীত পৌঁছে দেওয়া এবং পৃথিবীর শিল্পবৈচিত্র রক্ষার উদ্দেশ্যে ‘রুহ-সানাত’ উৎসব আয়োজন করা হয়। এ উৎসবে দিব্য জ্ঞানী দলের সঙ্গে ছিলেন সারিন্দায় মাখন মিয়া, দোতারায় আনন্দ, বাঁশিতে রানা, ঢোল শহিদ ও পার্কেশনে ছিলেন সোহেল। গানের দল দিব্য জ্ঞানীর একটি শাখা রয়েছে ভারতেও। নিয়মিত সেখানেও গান করে দলটি। সেই দলেরও ভোকাল শেলী।
সূচনা শেলীর জন্ম রাজবাড়ী জেলার রাজারবাড়ি লক্ষীকোল গ্রামে। শৈশবে বাবা বাউল সাধক আব্দুল জলিল সরদারের কাছে গানের হাতেখড়ি। বাবার কাছেই শিখেছেন শাস্ত্রীয়সংগীত। পরে নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ভাওয়াইয়া গান শিখতে শুরু করেন। বাবার অনুপ্রেরনায় মহাজনি গান, অর্থাৎ ভবা পাগলা, মনমহন দত্ত, হাওরে গোসাঁই, উকিল মুন্সি, মাতাল রাজ্জাক দেওয়ান, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, ফকির লালন সাঁইয়ের গানে মনযোগ দেন শেলী। পরিচিতি পান দেশ-বিদেশে ছড়িয়ে পড়া বাংলা ভাষাভাষী শ্রোতার কাছে।
শেলী ভারত ও বাংলাদেশে প্লেব্যাক করেছেন, গেয়েছেন কোক-স্টুডিও বাংলাতেও। অরণ্য আনোয়ার নির্মিত, পরীমনি অভিনীত ‘মা’, মুক্তি প্রতীক্ষিত ‘কবি’ ও ‘রংবাজার’ ছবিগুলোতে তার গান শোনা যাবে।
(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








