ফরিদা পারভীন আর নেই
বিনোদন ডেস্ক : চলে গেলেন লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী ।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল
এর আগেও চলতি বছরের জুলাই মাসের শুরুতে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন। ওই সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতেই তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় একাধিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ২১ জুলাই বাড়ি ফেরেন।
প্রসঙ্গত, ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন। পরবর্তীকালে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।
ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। এদিকে, শিশুদের লালনসংগীত শিক্ষার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন ফরিদা পারভীন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
-1.gif)








