‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে নেমে উচ্চকণ্ঠে বলেছিলেন ন্যায়ের কথা। পট পরিবর্তনের পর তিনি ভেবেছিলেন, ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’। কিন্তু এক বছরের মধ্যেই সেই আশায় ধাক্কা খেয়েছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম নিয়ে নিজের হতাশার কথা খোলামেলা প্রকাশ করেন বাঁধন।
তিনি বলেন, ‘জুলাইয়ে যারা রাজপথে নেমেছিলাম, সবারই আলাদা আলাদা ইস্যু ছিল। আমার স্বপ্ন ছিল সাম্যের বাংলাদেশ, যেখানে অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা মনে করেছিলাম এটা ঐতিহাসিক সুযোগ। কিন্তু হয়তো আমাদের প্রত্যাশা খুব বেশি ছিল। আমরা তো একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে বাস করি। সেখান থেকে খুব দ্রুত ইতিবাচক পরিবর্তন আসাটা সহজ না।’
বাঁধনের মতে, ‘মব কালচার’, নারীর প্রতি বিদ্বেষ, ভাস্কর্য ও স্থাপনা ভাঙার ঘটনা, আইনশৃঙ্খলার অবনতিসহ সব মিলিয়ে পরিস্থিতি হতাশাজনক। তিনি স্পষ্টভাবে বলেন, ‘সরকারের কাজকর্ম আমাকে অত্যন্ত হতাশ করেছে। অনেক সময় বিব্রতও হয়েছি। যে স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়তো হারিয়ে ফেলেছি।’
দেশে ডানপন্থি রাজনীতির উত্থান ও নারীদের প্রতি বৈষম্য বেড়ে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। বাঁধনের ভাষায়, ‘ডানপন্থি বলতে আমি বুঝি যারা একটি বিষয়ে অন্ধবিশ্বাসী ও চরমপন্থি মনোভাব পোষণ করে। আগে এগুলো ছিল না তা নয়, কিন্তু এখন এগুলো স্পষ্টভাবে সামনে চলে এসেছে। নারীদের প্রতি অসম্মান, সাংস্কৃতিক বাধা এসব তো নতুন নয়। আমি এসব একদমই মেনে নিই না। আমি চাই পূর্ণ স্বাধীনতা এবং প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হোক। সেই আশাতেই আমি আন্দোলনে ছিলাম।’
বাঁধনের এই বক্তব্য নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
(ওএস/এএস/অক্টোবর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
-1.gif)








