ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আশপাশের মানুষের ভণ্ডামি, নাটকীয়তা ও মিথ্যা আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন-এখন তিনি চান নীরব, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে আঁখি লেখেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ-কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে... মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’
নিজের প্রতিও বিরক্তির কথা উল্লেখ করে এ শিল্পী আরও লিখেছেন,‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা-এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’
স্ট্যাটাসের শেষে আঁখি লেখেন,‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’
তবে এই পোস্টে তিনি কাকে বা কাদের উদ্দেশে লিখেছেন, তা স্পষ্ট করেননি। ফলে অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।
আঁখি আলমগীর দীর্ঘদিন ধরে স্টেজ শো, একক গান ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘প্রেম ব্যাপারী’, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই স্ট্যাটাসে অনেকেই মনে করছেন— এতে ফুটে উঠেছে গায়িকার মানসিক ক্লান্তি এবং আত্মিক প্রশান্তির খোঁজ। যদিও এ বিষয়ে আঁখি আলমগীরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(ওএস/ এএস/নভেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
-1.gif)








