এ আর রহমানের মেয়ে খাতিজার নেতৃত্বে আসছে নারী ব্যান্ড ‘রূহ-ই-নূর’
বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান সম্প্রতি একটি নারী ব্যান্ডের ঘোষণা দিয়েছেন। বিশেষ এই গানের দলটিতে সব সদস্যই নারী। এর নাম রাখা হয়েছে ‘রূহ-ই-নূর’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আত্মার আলো’। এই ব্যান্ডের নেতৃত্বে আছেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান।
খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কে এম মিউজিক’-এর ব্যানারে গঠিত এই ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস।
এই ব্যান্ডে খাতিজা রহমান ছাড়াও রয়েছেন আরও পাঁচ গায়িকা। তারা হলেন পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি। আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভির উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।
এ নতুন উদ্যোগ নিয়ে এ আর রহমান বলেন, ‘‘রূহ-ই-নূর’ শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনিক সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করেন। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত এবং ভবিষ্যতমুখী।’
খাতিজা রহমান অনেক আগে থেকেই বেশ পরিচিত একজন গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক।
(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
-1.gif)








