পাপারাজ্জিদের ‘জোর করে’ মদ খাওয়াতেন সঞ্জয় দত্ত
বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশক থেকে বলিউডের তারকাদের একেবারে কাছ থেকে দেখেছেন যিনি, তিনি আজ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত পাপারাজ্জি বরিন্দর চাওলা। সম্প্রতি এক কথোপকথনে সঞ্জয় দত্তকে ঘিরে একাধিক অজানা ও রঙিন স্মৃতি ভাগ করে নিলেন তিনি-যেখানে যেমন আছে তারকা-আভিজাত্যের দাপট, তেমনই রয়েছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ।
বরিন্দরের কথায়, শুটিং চলাকালীন প্রায়ই পাপারাজ্জিদের নিজে থেকেই ডাকতেন সঞ্জয় দত্ত। কখনও শুটের মাঝেই মজার ছলে জিজ্ঞেস করতেন, এই, এদিকে আয়… তুই কি মদ খাস? উত্তরে পাপারাজ্জিরা বলতেন, কাজের মধ্যে আছেন, তাই মদ্যপান নয়। কিন্তু সঞ্জয়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত অনেক সময়ই আড্ডায় বসতে হতো।
বরিন্দরের দাবি, সঞ্জয় দত্তের তারকা-প্রভাব এতটাই ছিল যে, যারা সাধারণত মদ্যপান করতেন না, তার সঙ্গেই শেষ পর্যন্ত গ্লাস তুলতেন। এমনকি সঞ্জয়ের বাড়ির বাইরেও একসঙ্গে বসে পান করার স্মৃতিও রয়েছে তাঁদের।
তবে এই দাপুটে স্মৃতির পাশাপাশি বরিন্দরের জীবনে সঞ্জয় দত্ত একবার হয়ে উঠেছিলেন কার্যত ‘ত্রাতা’। পেশাগত জীবনের শুরুতে একটি সেকেন্ড-হ্যান্ড মারুতি জেন কিনেছিলেন বরিন্দর। একদিন ফিল্মিস্তানে সঞ্জয় দত্তের শুট কাভার করে বেরোনোর সময় ভুলবশত তাঁর ভ্যানিটি ভ্যানে ধাক্কা লেগে যায়।
বরিন্দরের অভিযোগ, সঙ্গে সঙ্গে সঞ্জয়ের লোকজন তাকে ঘিরে ধরে ক্ষতিপূরণের দাবি তোলে-যে অঙ্ক বলা হচ্ছিল, তা তার গাড়ির দামের থেকেও অনেক বেশি।
বরিন্দর জানান, পরিস্থিতি যখন ভয়াবহ দিকে যাচ্ছে, ঠিক তখনই নীচে নেমে আসেন সঞ্জয় দত্ত। পুরো ঘটনা শুনে তিনি শুধু বলেন, ওকে যেতে দাও।
বরিন্দরের কথায়, সেই মুহূর্তে সঞ্জয় দত্ত তার কাছে একেবারে মাসিহা হয়ে উঠেছিলেন। মানুষ হিসেবে বরাবরই শান্ত, ঠান্ডা এবং ‘চিল’-এমনটাই অভিজ্ঞতা তার।
এদিকে পেশাগত দিক থেকেও সময়টা দারুণ যাচ্ছে সঞ্জয় দত্তের। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। বিশাল স্কেল ও টানটান গল্পের জোরে ছবিটি বিশ্বজুড়ে ১,১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। বর্তমানে এটি বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, শীর্ষে রয়েছে আমির খানের ‘দঙ্গল’।
যদিও ‘ধুরন্ধর’-এ সঞ্জয় দত্তের উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এ তার চরিত্র আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ, ২০২৬-এ। সেদিনই বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ হবে যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে। অন্যদিকে, যারা প্রেক্ষাগৃহে গিয়ে ‘ধুরন্ধর’ দেখতে পারেননি, তাদের জন্য সুখবর-চলতি মাসের শেষের দিকেই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।
(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







