দেশে মুক্তি পাচ্ছে বেগম রোকেয়ার গল্পে ‘সুলতানাস ড্রিম’
বিনোদন ডেস্ক : বাঙালি মুসলমান নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কল্পনাজগত এবার বড় পর্দায় বাংলাদেশের দর্শকের সামনে আসছে। তার ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘সুলতানাস ড্রিম’ চলতি মাসেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আভাস মিলেছে।
বেগম রোকেয়ার বিখ্যাত উপন্যাস ‘সুলতানাস ড্রিম’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ছিয়াশি মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে।
একই বছর এটি স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং পরবর্তীতে ইউরোপীয় চলচ্চিত্র উৎসব, গোয়া চলচ্চিত্র উৎসব, হামবুর্গ ও লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক আয়োজনে প্রদর্শিত হয়ে প্রশংসা ও পুরস্কার অর্জন করে।
এবার সেই বহুল আলোচিত চলচ্চিত্রটি আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। গতকাল চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের মাধ্যমে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যদিও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে চলতি জানুয়ারিতেই মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
২০১২ সালের দিকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে ভারতে যান ইসাবেল হারগুয়েরা। সে সময় দিল্লির একটি শিল্পকলা গ্যালারিতে তিনি হঠাৎ আবিষ্কার করেন বেগম রোকেয়ার লেখা ‘সুলতানাস ড্রিম’। বইয়ের প্রচ্ছদে এক নারীর মহাকাশযান চালানোর চিত্র তাকে গভীরভাবে নাড়া দেয়। উপন্যাসটি পড়ে তিনি বিস্মিত হন। শত বছরেরও বেশি আগে লেখা এই কল্পকাহিনি আজও কতটা সময়োপযোগী। সেখান থেকেই বইটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি।
দীর্ঘ আট বছরের গবেষণা ও পরিশ্রমের পর নির্মিত হয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘সুলতানাস ড্রিম’। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার উল্টো এক জগৎ উঠে এসেছে বইতে। সেখানে নারীরা সমাজের নেতৃত্বে এবং পুরুষেরা গৃহস্থালির দায়িত্বের ভাবনাকে পর্দায় তুলে ধরেছে চলচ্চিত্রটি। বেগম রোকেয়ার সেই সাহসী ও বিপ্লবী কল্পনার প্রতি শ্রদ্ধা জানিয়েই নির্মিত হয়েছে এই কাজ।
স্পেন ও জার্মানির পাঁচটি প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। এতে ব্যবহৃত হয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্কসহ মোট ছয়টি ভাষা। চলচ্চিত্রে রয়েছে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা গান। এর সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য।
গত ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে ইসাবেল হারগুয়েরা বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ পরিদর্শন করেন। পাশাপাশি রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ‘মাই এনকাউন্টার উইথ রোকেয়া’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ইসাবেল হারগুয়েরা বলেন, বেগম রোকেয়া এক শতাব্দী আগে নারী ও পুরুষের প্রচলিত সামাজিক ভূমিকার বাইরে গিয়ে এক উল্টো বাস্তবতা কল্পনা করেছিলেন, যা সে সময় ছিল অত্যন্ত সাহসী ও বিপ্লবী। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও এমন দূরদর্শী ভাবনা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তার মতে, ‘সুলতানাস ড্রিম’ আজও নীরবে নারীর চিন্তা ও আত্মবিশ্বাসকে পথ দেখিয়ে যাচ্ছে।
বাংলাদেশে মুক্তির মাধ্যমে ‘সুলতানাস ড্রিম’ নতুন প্রজন্মের দর্শকের কাছে বেগম রোকেয়ার চিন্তা ও স্বপ্নকে নতুনভাবে তুলে ধরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








