পর্দা নামলো ঢাকা চলচ্চিত্র উৎসবের, সেরা পুরস্কার যাদের হাতে
বিনোদন ডেস্ক : নান্দনিক চলচ্চিত্রের প্রদর্শনী আর মননশীল দর্শকের মিলনমেলার মধ্য দিয়ে পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে এ উৎসব শুরু হয়েছিল ১০ জানুয়ারি।
এবার বাংলাদেশ প্যানারোমা সেকশনে (পূর্ণদৈর্ঘ্য) সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আকাশ হক পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এশিয়ান কম্পিটিশনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ নির্মিত কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানেই সেরা সিনেমাসহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়।
সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, অ্যালিয়স ফ্রঁসেজ এর ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ দেশি-বিদেশি জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।
এবারের আয়োজনে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম এবং ওপেন টি বায়োস্কোপ এই দশ বিভাগে সিনেমাকে সম্মাননা জানানো হয়।
সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন দাস্তান মাদালিয়েভ ও আইজাদা বেকবালায়েভা কিরগিজস্তানের চলচ্চিত্র ওটি (বার্নিং) এর জন্য, নির্মাতা রাদিক এশিমভ।
সেরা চিত্রগ্রহণ পুরস্কার পেয়েছেন জোলান্টা ডাইলেভস্কা, কাজাখস্তানের আবেল চলচ্চিত্রে তার কাজের জন্য; সিনেমাটি পরিচালনা করেছেন এলজাত এসকেন্দির।
একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন ইয়্যারলান তুলেউতাই। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ফারিবা নাদেরি, ইরানের ইব্রাহিম ইরাজজাদ পরিচালিত শোহার-ই-সেতারেহ (দ্য হাজব্যান্ড) চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
এ ছাড়াও বিভিন্ন বিভাগে সম্মাননা পাওয়া সিনেমার মধ্যে সেরা দর্শক পুরস্কার অর্জন করেছে চীনা নির্মাতা সিন ঝু পরিচালিত ‘শি জিয়ে রি চু এসএইচআই’। সিনেমাটির ইংরেজি নাম অল কোয়ায়েট অ্যাট সানরাইজ। সেরা দর্শক পুরস্কার পেয়েছে শেখ আল মামুন পরিচালিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘ড্রেইন্ড বাই ড্রিমস’।
শিশু চলচ্চিত্র বিভাগে বাদল রহমান স্মৃতি পুরস্কার পেয়েছে চেন কুনহৌ পরিচালিত চীনা চলচ্চিত্র ‘চিংতং অ্যান্ড কুইহুয়া’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে পুরস্কৃত হয়েছে এস্তোনিয়া, জার্মানি ও লাটভিয়ার যৌথ প্রযোজনার চলচ্চিত্র এমালোভি (লায়োনেস), নির্মাতা লিনা ট্রিশকিনা ভানহাতালো। নারী নির্মাতা বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে ফিলিপাইনের এডিথা কাদুয়ায়ার ‘সা লিকোদ এনগ সাপা’।
সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার অর্জন করেছে জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার লিটল সিরিয়া, নির্মাতা মাদালিনা রোস্কা ও রিম কার্সলি।
উৎসবে বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগে দ্বিতীয় রানারআপ হয়েছে আবির ফেরদৌস মুখার পরিচালিত ‘ইশপিতে’, প্রথম রানারআপ নির্বাচিত হয়েছে উম্মিদ আশরাফ পরিচালিত ‘ধেত!’। ফিপ্রেসকি বাংলাদেশ পুরস্কার পেয়েছে তানহা তাবাসসুম পরিচালিত ‘হোয়াট ইফ’।
সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত আয়োজনে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।
(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ঋণচক্রের বিষফাঁদে অর্থনীতি, মূল্যস্ফীতির অগ্নিকুণ্ডে দগ্ধ জনজীবন
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- এ বাজেট রঙ্গিন হাওয়াই মিঠাইর মত : মোমিন মেহেদী
- ভূমিকম্পের নীরব কাউন্টডাউন: কাঁপছে বাংলাদেশ, আসছে কি বড় বিপর্যয়?
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
- টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক আনতে পারলো না ফিফা
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
- ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
- ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







