‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
বিনোদন ডেস্ক : দেশে কয়েকদিনের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পবিত্র রমজান মাসে হঠাৎ করে বিভিন্ন স্থানে তেলের পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে একটি স্ট্যাটাস দেন তিনি।
সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘রমজানের পবিত্র মাস। মানুষ রোজা রাখছে, কাজ করছে, সময়মতো বাসায় ফিরতে চায়। আর ঠিক এই সময়েই হঠাৎ করে তেলের পাম্প বন্ধ! কাল সরাইল থেকে ঢাকা ঢোকার পথে প্রায় সব পাম্প বন্ধ ছিল। বৃহস্পতিবার মহাখালীর আমাদের নিয়মিত পাম্পটাও বন্ধ। রাস্তায় মাইলের পর মাইল গাড়ির লাইন, শুধু তেলের জন্য। অথচ বলা হয়েছে, দেশে পর্যাপ্ত তেল আছে। তাহলে এই ভোগান্তি কেন? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই।’
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘মনে হলো একটু সংকট তৈরি করি, মানুষকে হয়রানি করি- তাই করলাম। পবিত্র মাসে মানুষের কষ্ট বাড়িয়ে দেওয়াটাই কি এখন নতুন স্বাভাবিক?’
অভিনেত্রীর এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তেলের পাম্প বন্ধ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
জ্বালানি তেলের সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এমন পরিস্থিতি গত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে। অনেক গাড়িচালক তিন থেকে চারটি পাম্প ঘুরে তেল সংগ্রহ করছেন। কোথাও আবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সীমিত পরিমাণে জ্বালানি পাচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
তবে বাস্তবে অনেক এলাকায় পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছে। কিন্তু এতে ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ক্রেতা ও পাম্পকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে, এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এদিকে সুযোগ নিয়ে কিছু ডিলার ও পাম্প মালিক তেল মজুত করছেন- এমন অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল বাড়ানো এবং অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, অতিরিক্ত তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম বলেন, এপ্রিল মাসের জন্য প্রায় তিন লাখ টন ডিজেল আমদানির চেষ্টা চলছে এবং বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতেও জ্বালানি কেনা হতে পারে।
(ওএস/এএস/মার্চ ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








