‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি
বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন দীঘি। সেই ধারাবাহিকতায় নতুন এই ছবি ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’র শুটিং শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে। চলতি বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ছবিটি মুক্তির বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
দীঘি জানান, ছবিটির কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং এখনো বাকি। ‘মালয়েশিয়ায় কয়েকটি দৃশ্যের শুটিং করতে হবে। পাশাপাশি একটি গানের কাজও বাকি। শিগগির শিডিউল চূড়ান্ত হবে,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘এটি ভিন্নধর্মী একটি গল্প। আমাদের এখানে এমন গল্প খুব বেশি দেখা যায় না। দর্শক ছবিটি দেখে আবেগ ও বাস্তবতার মিশেল খুঁজে পাবেন।’
জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। গল্পই এখানে মূল আকর্ষণ। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।
ছবিটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে দীঘি বলেন, ‘এটি শুধু দেখার মতো নয়, মনে রাখার মতো একটি গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি। দর্শক হলে থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের মনে থাকবে বলে আমি বিশ্বাস করি।’
ছবির প্রযোজকও জানিয়েছেন, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যেখানে গল্পই প্রধান হয়ে উঠেছে। ‘বিদায়’র পাশাপাশি দীঘি আরও একটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, দীঘি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শেষ চিঠি মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’।
(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








