৭০০ কোটির ‘রাকা’, ভয়ংকর লুক দেখে হতবাক ভক্তরা
বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন নির্মাতা অ্যাটলি। প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘AA22 x A6’-এর আনুষ্ঠানিক নাম। সিনেমাটির অফিসিয়াল নাম ঘোষণা করা হয়েছে ‘রাকা’।
মোট ৯টি ভাষায় প্রকাশ করা হয়েছে ৯টি পোস্টার। তার মধ্যে আছে বাংলাও।
প্রকাশিত পোস্টারে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু অর্জুন। সেখানে তাকে দেখা যাচ্ছে এক রহস্যময় ‘ওয়্যারউলফ’-ধাঁচের চরিত্রে। অর্থাৎ এমন এক মানবসদৃশ প্রাণী, যে প্রয়োজনে ভয়ংকর জন্তুর রূপ ধারণ করতে পারে। তার তীক্ষ্ণ দৃষ্টি, মাথার নতুন লুক এবং পশুর থাবার আড়ালে আংশিক মুখ; সব মিলিয়ে চরিত্রটি ঘিরে তৈরি হয়েছে দারুণ কৌতূহল।
‘রাকা’ একটি অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন সিনেমা। এটি দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এর সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি রুপি।
দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজিতে প্রধান নারী চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। পাশাপাশি গুঞ্জন রয়েছে, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন রশমিকা মান্দান্না, ম্রুণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর। এছাড়া বিশেষ একটি চরিত্রে টাইগার শ্রফের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, এই সিনেমায় একাধিক চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। এটি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সব মিলিয়ে ‘রাকা’ এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নির্মাতা অ্যাটলি জানিয়েছেন, এটি তার অন্যতম স্বপ্নের প্রজেক্ট, যেখানে হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বড় পর্দায় সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত।
উল্লেখ্য, এটি আল্লু অর্জুনের ২২তম সিনেমা এবং অ্যাটলির ষষ্ঠ পরিচালনা। দুই পর্বের এই মেগা প্রজেক্ট নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








