E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বইয়ের পাতা থেকে সিনেমায় ‘মাসুদ রানা’, এলো পোস্টার

২০২৬ মে ২০ ১৪:১০:১৪
বইয়ের পাতা থেকে সিনেমায় ‘মাসুদ রানা’, এলো পোস্টার

বিনোদন ডেস্ক : বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় আসছে বাঙালির জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে সিনেমা ‘মাসুদ রানা’র প্রথম অফিসিয়াল পোস্টার।

আর পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিনেমাটির প্রচারণা।

পোস্টারটি প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া লিখেছে, বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।

সেবা প্রকাশনীর সেই ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার।

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বিশেষ করে সেবা প্রকাশনীর ক্লাসিক প্রচ্ছদের আবহ পোস্টারে ফুটে ওঠায় নস্টালজিয়ায় ভাসছেন পাঠক-ভক্তরা।

২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়।

২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর-এর ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ। সম্প্রতি সেই শুটিং সম্পন্ন হয়।

এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

(ওএস/এএস/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test