E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগদান হতেই চিন্তায় করণ

‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’

২০২৬ মে ২৪ ১৮:২০:০৪
‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’

বিনোদন ডেস্ক : চার বছরের প্রেমের পর অবশেষে সম্পর্ককে নতুন নাম দিয়েছেন করণ কুন্দ্র ও তেজস্বী প্রকাশ। আলোচিত এই জুটির বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছেন তাদের ভক্তরা। তবে সুখবরের মাঝেই তেজস্বীকে নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও খোলাখুলি জানিয়েছেন করণ।

নতুন এক অনুষ্ঠানে করণ বলেন, তেজস্বীর অনেক দায়িত্ব তাকেই সামলাতে হয়। এমনকি মজা করে তিনি বলেন, আমি যেন ওর অভিভাবক হয়ে গেছি, একেবারে বাচ্চা মানুষ করছি।

করণের ভাষ্য, তেজস্বী অনেক বিষয় পুরোপুরি তার ওপর ছেড়ে দেন। কোথাও যাওয়া, বিমানবন্দর থেকে আনা কিংবা ছোটখাটো কাজ—সবকিছুর দায়িত্ব নিতে হয় তাকে। এ কারণে ভবিষ্যতে সন্তান এলে দায়িত্ব আরও বেড়ে যাবে বলেও চিন্তিত অভিনেতা।

তিনি জানান, তার বাবা-মাও এ বিষয়টি নিয়ে আগে প্রশ্ন তুলেছিলেন। তাদের মতে, করণ সারাক্ষণ তেজস্বীর খেয়াল রাখেন এবং সবকিছু সামলান।

তবে সব দুশ্চিন্তার মধ্যেই অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসে বড় হীরার আংটি দিয়ে তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন করণ। আবেগে কেঁপে ওঠেন তেজস্বীও। তিনি বলেন, আমার হাত-পা কাঁপছে।

এই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরাও শুভেচ্ছায় ভাসাচ্ছেন এই তারকা জুটিকে।

(ওএস/এসপি/মে ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test