ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
বিনোদন ডেস্ক : রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার শোর মাধ্যমে উন্মোচিত হলো ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র বহুল প্রতীক্ষিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। রবিবার (২৪ মে) তারকাখচিত এই আয়োজনে যেন বসেছিল শোবিজ অঙ্গনের এক বর্ণিল মিলনমেলা।
প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, প্রধান অভিনয়শিল্পী, দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধি, বিনোদন সাংবাদিক এবং শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘তাজমহল’ আগামী ঈদুল আজহা থেকে এক্সক্লুসিভলি মুক্তি পাবে শুধুমাত্র বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে। ফিল্মটির পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড পোলার আইসক্রিম।
এই ফিল্মের মাধ্যমে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন ‘চক্র’ ও ‘পাড়ি’খ্যাত নির্মাতা ওয়াহিদ আনাম।
‘তাজমহল’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ‘বঙ্গ’র চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, “‘তাজমহল’ শুধু পর্দার গল্প নয়-এটা হৃদয়ের ভাষা, এক অনবদ্য স্পন্দন। ছবিটি ত্যাগ ও আত্মীয়তার এক কাব্যিক এবং জরুরি কাহিনি, যাকে প্রাণ দিয়েছেন ওয়াহিদ আনামের দূরদর্শী পরিচালনা ও শিল্পীদের অসাধারণ অভিনয়।”
দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফেরা প্রসঙ্গে ওয়াহিদ আনাম বলেন, “আমরা শুধু একটি ওয়েব ফিল্ম তৈরি করিনি, বরং ভালোবাসার এমন এক অনন্য স্মারক গড়ে তুলেছি, যা ভৌগোলিক, সামাজিক কিংবা আবেগীয় সব বাধাকেই অতিক্রম করে।”
বাংলাদেশের ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে অভিনেত্রী সৃজা দত্ত বলেন, “এখানে কাঁটাতারের এপারে ভারতের ‘মমতাজ’ আর ওপারে বাংলাদেশের ডাক্তার ‘তাজ’-এই দুই ভিন্ন প্রান্তের মানুষের আবেগ ও সুন্দর রসায়ন তুলে ধরা হয়েছে। এক অদ্ভুত ঘটনার মাধ্যমে শুরু হওয়া এই সম্পর্কের শেষ পরিণতি কী হয়, সেটাই দেখা যাবে এই ফিল্মে।”
অভিনেতা ফাইজুল ইয়ামিন বলেন, “‘তাজমহল’-এ ভালোবাসা, ত্যাগ, বন্ধুত্ব ও পারিবারিক আবেগের দারুণ এক মেলবন্ধন রয়েছে। ওয়াহিদ আনাম ভাইয়ের দূরদর্শী পরিচালনা এবং সহশিল্পীদের চমৎকার অভিনয়ে কাজটি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে।”
দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে নির্মিত এই বিগ-বাজেট ওয়েব ফিল্মটি এবারের ঈদুল আজহার বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
(ওএস/এএস/মে ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- কাপাসিয়ায় বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
-1.gif)







