বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
বিনোদন ডেস্ক : বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর দীর্ঘ সংগীতজীবন ও অসামান্য অবদানকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গান। পাশাপাশি তার দীর্ঘ সংগীতজীবন, সাফল্য ও অবদানের নানা দিক তুলে ধরা হবে বিশেষ উপস্থাপনার মাধ্যমে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগীতাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই অনুষ্ঠানে সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সম্মাননা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শিল্পকলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এই সম্মাননা সেই ভালোবাসারই আরেকটি বহিঃপ্রকাশ। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
ষাটের দশক থেকে আধুনিক গান, দেশাত্মবোধক সংগীত ও চলচ্চিত্রের গানে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন সৈয়দ আব্দুল হাদী। তার কণ্ঠে ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘আসেন আমার মোক্তার’সহ অসংখ্য গান বাংলা সংগীতের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। দেশের সংগীতাঙ্গনে তার অবদান ও প্রভাব আজও সমানভাবে অনুপ্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।
প্রসঙ্গত, গুণী শিল্পীদের সম্মান জানানোর ধারাবাহিকতায় এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকেও বিশেষ সম্মাননা প্রদান করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বাংলা গানের আরেক জীবন্ত কিংবদন্তিতুল্য সৈয়দ আব্দুল হাদী।
(ওএস/এএস/জুন ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







