‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’
বিনোদন ডেস্ক : জুলাই মাস শুরু হতেই ২০২৪ সালের সংগঠিত গণঅভ্যুত্থান ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই। সেই আলোচনায় এবার নিজের অবস্থান তুলে ধরলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
৪ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই গায়ক। সেখানে তিনি জুলাইকে ‘জেগে থাকার’ আহ্বান জানিয়ে দাবি করেন, ‘পতিত ফ্যাসিস্ট’ তিনটি খাতের মাধ্যমে ফিরে এসেছে।
স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘জেগে থাকো জুলাই, অতি সন্তর্পনে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি ছিদ্র দিয়ে- ১. মিডিয়া ২. স্পোর্টস ৩. কালচার।’
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় আলোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্ন মতও দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই পোস্টটি নেটিজেনদের নজরকাড়ে।
সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মত প্রকাশ করে থাকেন আসিফ আকবর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তার খোলামেলা মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়।
‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধুমকেতুর মতো উদয় হয়েছিলেন আসিফ আকবর। অ্যালবামের শিরোনাম গানটি এ দেশের তরুণদের প্রিয় গান হয়ে উঠেলি। ২০০১ সালের ২৯ জানুয়ারি ঢাকায় ও পরদিন ৩০ জানুয়ারি সারাদেশে ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পেয়েছিল।
গীতিকার ও সুরকার ইথুন বাবুর হৃদয়ছোঁয়া কথা ও সুরে আসিফের উন্মাদনা ছড়ানো কণ্ঠে খুব অল্প সময়ের মধ্যেই অ্যালবামটি অডিও বাজারে ঝড় তুলেছিল। প্রথম অ্যালবাম দিয়েই আসিফ জানান দিয়েছিলেন, অডিও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে এসেছে এক নতুন গায়ক। অ্যালমবামটি প্রকাশের পর আসিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে গান করে যান তিনি। নিজেকে নিয়ে যান জনপ্রিয়তার শৗর্ষে।
আসিফের প্রথম অ্যালবামের প্রায় সবকটি গানই শ্রোতারা লুফে নেন। তবে এর প্রথম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। গানটির শ্রোতাপ্রিয়তা দেখে একটি সিনেমাতেও সংযোজন করা হয় গানটি। গানের নামেই রাখা হয় সিনেমার ‘ও প্রিয়া তুমি কোথায়’। ২০০২ সালে ছবিটি নির্মাণ করেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। তখনকার সুপারহিট জুটি রিয়াজ-শাবনূরের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন আজকের সুপারস্টার শাকিব খানও। ছবিতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি বেজেছিল রিয়াজের ঠোঁটে।
‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি প্রকাশ করে প্রযোজনা সংস্থা ‘সাউন্ডটেক’। অ্যালবাম বাজারে আসার পরপরই শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েন। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে এই অ্যালবামকে বলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যালবাম। বিভিন্ন সূত্রে জানা যায়, বিক্রি হয়েছিল ৬০ লাখেরও বেশি কপি। এটি অডিও ইন্ডাস্ট্রিতে অনন্য রেকর্ড সৃষ্টি করেছিল।
আসিফ আকবর একটা প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার পুরোনো গানগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউ। তার গাওয়া গান কাভার করে এ প্রজন্মের অনেক শিল্পী প্রশংসা পাচ্ছেন।
এখনো নিয়মিত নতুন নতুন গান করছেন আসিফ, বেরুচ্ছে তার মিউজিক ভিডিও। দেশ-বিদেশে স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী। রাজনীতি নিয়েও সরব হতে দেখা যাচ্ছে শিল্পীকে। দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দিচ্ছেন তিনি।
(ওএস/এএস/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
-1.gif)







