ব্রাজিলের বিদায়ে স্টেডিয়াম থেকেই মেহজাবীনের উল্লাস
বিনোদন ডেস্ক : শেষ ষোলো থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেওয়ায় যখন হতাশায় ডুবে কোটি কোটি সমর্থক, ঠিক তখনই উচ্ছ্বাসে মেতে ওঠেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই তিনি সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ে ম্যাচ।
শেষ বাঁশি বাজার পর সামাজিকমাধ্যমে প্রকাশ করেন নিজের উচ্ছ্বাস।
ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।
তবে খেলা শুরুর আগেই সামাজিকমাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ্য করে একাধিক মজার পোস্ট করেন মেহজাবীন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম।
আমি কিন্তু আর্জেন্টিনা।
স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় অভিনেত্রীকে।
তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের হাস্যরসপূর্ণ প্রতিক্রিয়া।
ম্যাচ শেষ হওয়ার পর নিজের উচ্ছ্বাস আর লুকিয়ে রাখেননি মেহজাবীন। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটির পেছনে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ভেসে উঠছিল নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
মেহজাবীনের এসব পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই তার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অন্যদিকে, ব্রাজিল সমর্থকদের কেউ কেউ তার পোস্টের সমালোচনাও করেন।
প্রসঙ্গত, ২-১ গোলের এই জয়ে ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







