E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু

২০২৬ জুলাই ১৯ ১৪:১৫:১৭
দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন এক সময়ের নিয়মিত অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তার অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু।

সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।

গত বৃহস্পতিবার ধারাবাহিটির সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। এতে তার অভিনীত চরিত্রের নাম রুকাইয়া।
তবে নাটকটি নিয়ে এখনই কথা বলতে রাজি নন অভিনেত্রী।

ফিরে আসার গল্প পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সবশেষ তিনি বানিয়েছেন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিয়ালের অনুপ্রেরণায় পারিবারিক গল্পে নির্মিত হয়েছিল এটি। প্রচারের শুরু থেকেই সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে।

এই নির্মাতা জানিয়েছেন, নতুন ধারাবাহিকেও দেখা যাবে পরিবারের গল্প। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসে শুরু হবে শুটিং। তখনই নাটকটি নিয়ে বিস্তারিত জানাবেন।

ফিরে আসার গল্প ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু ও ফাইজুল ইয়ামিন। আরো অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী আছেন এ নাটকে। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে পর্যায়ক্রমে তাদের নাম ও চরিত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)










পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test