‘আমি নিজেও জানি না কীভাবে সব হয়ে গেছে’
বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটক, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন তিনি। অসংখ্য দর্শকপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন, পেয়েছেন প্রশংসা ও স্বীকৃতি। অথচ নিজের সাফল্যের পেছনে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা হিসাবের কথা বলতে রাজি নন এই অভিনেতা। বরং তার ভাষায়, তিনি কখনোই খুব গুছিয়ে চলা মানুষ ছিলেন না।
সম্প্রতি গাজীপুরের পুবাইলে একসঙ্গে দুটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন মোশাররফ করিম। একই লোকেশনে পাশাপাশি দুটি ইউনিটের কাজ চলছিল। একদিকে শামীম জামান পরিচালিত পারিবারিক ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’, অন্যদিকে নির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় এক ঘণ্টার বিশেষ নাটক ‘সুবিধাবাদী’। দুটি নাটকের দৃশ্য ধারণের ফাঁকেই জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি।
আলাপচারিতায় উঠে আসে তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা, বর্তমান নাটকের ধারা, সামাজিক দায়বদ্ধতা এবং নতুন কাজের প্রসঙ্গ।
এদিন মোশাররফ করিম মূলত মহিন খানের ‘সুবিধাবাদী’ নাটকের শুটিং করছিলেন। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন হিমি, শিরীন বকুলসহ আরও কয়েকজন শিল্পী। নিজের নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে যে সেটে আছি, এ নাটকের নাম ‘সুবিধাবাদী’। এর রচনা ও পরিচালনা মহিন খানের। খুব ভালো গল্পের এক ঘণ্টার নাটক। আমি আছি, হিমি আছে, শিরীন আপা আছেন, আরও অনেকেই আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। আশা করি দর্শক কাজটি উপভোগ করবেন।’
বছরের প্রায় পুরো সময়ই নাটক, সিনেমা ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত থাকেন মোশাররফ করিম। একের পর এক নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে কাজ করলেও কীভাবে এত ব্যস্ততার মধ্যে নিজেকে গুছিয়ে রাখেন এমন প্রশ্নের উত্তরে তিনি নিজেই যেন বিস্মিত। হেসে মোশাররফ করিম বলেন, ‘আমি তো নিজেও জানি না। এটা বলতে পারব না। আমি গুছিয়ে চলা মানুষ নই, কীভাবে যেন সব হয়ে গেছে।’
বর্তমান সময়ের নাটকে সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন এই অভিনেতা। তার মতে, শিল্পের দায়িত্ব শুধু বার্তা দেওয়া নয়, দর্শককে আনন্দ দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা আর্টে নানাভাবে হতে পারে। আমি যদি এমন একটা কমেডি নাটক করি, যেখানে কোনো সরাসরি বার্তা নেই, কিন্তু সেটা দেখে একজন মানুষ আনন্দ পেল, মানসিকভাবে হালকা হলো, সেটাও বড় দায়িত্ব পালন। আনন্দ দেওয়াটাও এক ধরনের চিকিৎসা।’
আলাপচারিতা যখন জমে উঠেছে, ঠিক তখনই শুটিংয়ের ডাক পড়ে। আকাশেও নেমে আসে বৃষ্টির ফোঁটা। তাই ব্যস্ততার মাঝেই সাক্ষাৎকার শেষ করতে হলো। অভিনেতা ফিরে গেলেন লাইট-ক্যামেরার কাছে।
(ওএস/এএস/জুলাই ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








