‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
বিনোদন ডেস্ক : যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নোটিশের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার ব্যঙ্গাত্মক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।
নোটিশের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই।’
এরপরই নোটিশের দাবিকে ব্যঙ্গ করে একের পর এক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এখন থেকে শুধু পরকীয়ার নাটক হতে পারে। অথবা ‘এক স্বামীর চার স্ত্রী’-এমন গল্প হতে পারে, যেখানে সবাই একসঙ্গে ঘুরবে, খাবে, টিকটক করবে।
এ ছাড়া চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো বিষয় নিয়ে নাটক নির্মাণ করা যেতে পারে বলেও ব্যঙ্গ করেন শবনম ফারিয়া। এমনকি এখন থেকে শুধু ছেলেরাই নাটকে অভিনয় করতে পারবে, মেয়েরা অভিনয় বাদ দিয়ে ঘর-সংসারের কাজ করবে-এমন কটাক্ষও করেন তিনি।
পোস্টে অভিনেত্রী আরও লেখেন, মেয়েরা বাজার থেকে সামুদ্রিক খাবার কিনে রান্না করে টেবিলে পরিবেশন করবে। তবে ঘরে গ্যাস না থাকায় রান্নাও করা সম্ভব হবে না-এমন ব্যঙ্গ করে তিনি বলেন, রান্নাও বাদ দিয়ে আরাম করতে। এরপর বিদ্যুৎ না থাকায় টেলিভিশন দেখাও সম্ভব হবে না বলে কটাক্ষ করেন ফারিয়া।
তাই মোবাইল ফোন ব্যবহার করে নিজের মতো ‘উল্টাপাল্টা স্ট্যাটাস’ দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে বেশি ফোন ব্যবহার করলে চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
পোস্টের শেষদিকে ‘লাল আপ্পি’ সম্বোধন করে শবনম ফারিয়া লেখেন, ‘কেমন লাগছে নতুন স্বাধীনতা?’ এরপর সবকিছু বাদ দিয়ে ঘর থেকে বের হয়ে অটোরিকশায় ঘুরে বেড়ানোর পরামর্শ দেন তিনি। দুর্ঘটনায় মারা গেলে নিজের আর কোনো টেনশন থাকবে না, টেনশন থাকবে আত্মীয়স্বজনের- এমন তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন অভিনেত্রী।
আইনি নোটিশে বলা হয়েছে, বর্তমান সময়ের নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম ও রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া এসব কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে। এতে সমাজের নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। পাশাপাশি ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বিষয়ে বাধানিষেধ এবং ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
এদিকে প্রেমের নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবিতে এমন আইনি নোটিশের ঘটনায় অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় শবনম ফারিয়ার ব্যঙ্গাত্মক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








