‘একজন শিল্পীকে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’
বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার একজন শিল্পীকে যেমন পরিচিতি, খ্যাতি ও মানুষের ভালোবাসা এনে দেয়, তেমনি কখনো কখনো জীবনের একপর্যায়ে সেই পরিচয় থেকেই দূরে সরে যেতে দেখা যায় অনেক অভিনয়শিল্পীকে। কেউ ব্যক্তিগত কারণে অভিনয় ছাড়েন, আবার কেউ অতীতের পেশাজীবন নিয়ে অনুশোচনাও প্রকাশ করেন।
সম্প্রতি এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
নিজের ফেসবুক পোস্টে প্রভা কারও নাম উল্লেখ না করেই শিল্পী ও শিল্পচর্চার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে অতীতের পরিচয়কে হেয় করার আগে নিজের মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।
’
নিজের বক্তব্য কঠিন কিংবা কিছুটা তিক্ত শোনাতে পারে- এমন আশঙ্কার কথাও জানিয়েছেন প্রভা। তবে এরপরও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।
’
শিল্পচর্চায় যুক্ত হওয়ার আগে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, যারা সংস্কৃতির জগতে আসবেন, তাদের ‘শিক্ষা নিয়ে, মূল্যবোধ নিয়ে, সংস্কৃতিবোধ নিয়ে এবং সবচেয়ে বেশি নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে’ আসা উচিত।
প্রভার পোস্টের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে শিল্প ও অভিনয়কে ‘পাপ’ হিসেবে দেখার ধারণার বিরোধিতা। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লেখেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি।’
একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে তার পরিচয়, পরিশ্রম ও সৃষ্টিশীলতার যে সম্পর্ক, সেটিকেই সামনে এনেছেন প্রভা। তার মতে, কোনো শিল্পী পরবর্তী জীবনে ভিন্ন পথ বেছে নিলেও সেই কারণে তার অতীতের শিল্পচর্চাকে অসম্মান করা উচিত নয়।
পোস্টের শেষদিকে তিনি বলেন, ‘আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’
যদিও প্রভা তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক সময়ে অভিনয়জীবনকে ঘিরে বিভিন্ন শিল্পীর বক্তব্য ও অতীত পেশাকে নতুনভাবে মূল্যায়নের বিষয়টি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে অনেকে এই পোস্টকে দেখছেন।
বিশেষ করে কোনো অভিনয়শিল্পী দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে সরে গিয়ে সেই সময়ের কাজকে নেতিবাচকভাবে মূল্যায়ন করলে সহকর্মী ও শিল্পীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রভার বক্তব্যও সেই বিতর্কেরই অংশ হিসেবে সামনে এসেছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








