নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের এই জমকালো আয়োজন।
মাঝে এক এক সিজনের বিরতির পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত মর্যাদাপূর্ণ এই আয়োজনটি আবারও শুরু হচ্ছে ‘শো টাইম’ প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির। এই অ্যাওয়ার্ডে বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার তারকা শিল্পীদের অংশগ্রহণ থাকছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা একঝাঁক শিল্পীর হাতে এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা তুলে দেওয়া হবে। তবে কারা এবার সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম খোকন।
এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকাদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের উপস্থিতি থাকছে। অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ আরও অনেকের।
সংগীতাঙ্গন থেকেও থাকছেন জনপ্রিয় শিল্পীরা। তালিকায় রয়েছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনা’সহ আরও অনেকে। অনুষ্ঠানে তারকাদের সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।
বিশেষ আকর্ষণ হিসেবে এবারের আয়োজনে থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সম্মাননা গ্রহণের পাশাপাশি তিনি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি।
আয়োজকদের ভাষ্য, বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে এবারের অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। তাদের দাবি, ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এর এবারের আসরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রিয় তারকার অংশগ্রহণ থাকছে।
আয়োজক খায়রুল ইসলাম খোকন বলেন, বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্র্যময় ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চাই প্রবাসের মাটিতে।
ঢালিউড অ্যাওয়ার্ডের আরেক আয়োজক চৌধুরী সাফওয়াত গণি জানান, ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের কাছে শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় ; এটি আমাদের দেশের শিল্প, সংস্কৃতিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। মাঝে এক বছর এই আয়োজনটি হয়নি কিছু কারণে। সেই বিরতির পর আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আবারও ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছি।
চৌধুরী সাফওয়াত গণি বলেন, এবারের আসরে কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। পাশাপাশি শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ পরিবেশনা, যা প্রবাসী দর্শকদের জন্য আয়োজনটিকে আরও উপভোগ্য করে তুলবে। আমরা প্রত্যাশা, বাংলাদেশি চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতির তারকাদের সরাসরি অংশগ্রহণে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ শুধু একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির একটি বড় মিলনমেলায় পরিণত হবে।
(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








