সালথার আলোচিত ব্যবসায়ী মজিবর হত্যা মামলার রায় ১৫ সেপ্টম্বর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : অবশেষে টানা ১১ বছর পর ফরিদপরের সালথা উপজেলার আলোচিত ব্যবসায়ী মজিবর রহমান মিয়া হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত।
সোমবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষনার জন্য আগামী ১৫ সেপ্টম্বর দিন ধার্য করেন আদালত। মামলার বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট জয়নাল আবেদিন বুকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ব্যবসায়ী মজিবর রহমান মিয়া উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামের মৃত ফকরদ্দীন মিয়া ছেলে ও দৈনিক কালের কণ্ঠ ও ঢাকা টাইমসের সালথা-নগরকান্দা প্রতিনিধি নুরুল ইসলামের বাবা।
বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট জয়নাল আবেদিন বুকুল মিয়া বলেন, এ মামলার সাতজন আসামীর মধ্যে প্রধান আসামী হিমেল খান পলাতক রয়েছে। বাকি আসামীদের সামনে যুক্তিতর্ক উপস্থাপন হয়। আমরা আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। তবে আসামী পক্ষের আইনজীবি আসামীদের খালাস চেয়ে যুক্তি তুলে ধরেন।
তিনি আরো বলেন, মামলার ২২ জন স্বাক্ষী আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করেন। সাক্ষীরা মামলার সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আশা করি আলোচিত এই মামলায় সর্বোচ্চ শাস্তির রায় পাবো।
মামলার বাদী সাংবাদিক নুরুল ইসলাম বলেন, আমার বাবার খুনের সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। কেউ যেন খালাস না পায়। একটা দৃষ্টান্ত স্থাপন হোক। যাতে আর কেউ আমার বাবার মত হত্যার শিকার না হন। কেউ যাতে কাউকে হত্যা করার সাহস না পায়।
উল্লখ্য, হত্যাকান্ডেন ঘটনার আগে মামলা প্রধান আসামী হিমেল খান ব্যবসায়ী মজিবর মিয়ার ছেলে রেজাউল মিয়ার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তখন মজিবর মিয়া বাদী হয়ে হিমেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার করার পর ২০১০ সালের ২৪ অক্টোবর গভীর রাতে মোটরসাইকেল ফেরত দেয়ার কথা বলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে গাছের সাথে বেঁধে রাখে আসামীরা। এ ঘটনায় মোট সাতজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মজিবর মিয়ার ছেলে সাংবাদিক নুরুল ইসলাম। আসামীরা হলেন, হিমেল খান, আলমগীর খান, জুয়েল খান, সোহেল খান, সাকিল খান, আজগর খান ও ইলিয়াস মোল্যা।
(এএনএইচ/এএস/আগস্ট ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








