বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু, স্প্রে ম্যান কারাগারে
স্টাফ রিপোর্টার : তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে স্প্রে ম্যান টিটু মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গ্রেফতারের পর গত ৬ জুন টিটু মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমীন রিমান্ডে রয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। এ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন।
পুলিশ জানায়, পোকামাকড় মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তারা।
(ওএস/এএস/জুন ১০, ২০২৩)
পাঠকের মতামত:
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
-1.gif)








