বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার আদেশ বুধবার
স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির সাত শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেওয়া হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
গত ১৫ জানুয়ারি আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আপিল বিভাগে হাজির হয়েছিলেন এ আইনজীবীরা।
আদালত অবমাননার অভিযোগ ওঠা বিএনপির সাত আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুই বিচারকের বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করে তাদের পদত্যাগ দাবি করে আসছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ ছাড়া ওই দুই বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখতেও ফোরামের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।
দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ জানান অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
- প্রথমবার কনসার্টে দুই ছেলের সঙ্গে গাইলেন শাকিরা
- মনোনয়নপত্র দাখিলের সময় মাত্র ১৮ দিন
- সোনার দাম বেড়ে ভরিপ্রতি ২১২১৪৩ টাকা
- ‘মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ী চলবে’
- নলকূপের পাইপ থেকে উদ্ধার শিশুকে হাসপাতালে মৃত ঘোষণা
- ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে যুবককে হত্যার অভিযোগ
- জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় শ্যামনগরে বিএনপির আনন্দ মিছিল
- লোহাগড়ায় যুবদল নেতা মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার, মিষ্টি বিতরণ
- ঈশ্বরদীতে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
- ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা, থানায় অভিযোগ
- ইটের প্রাচীর দিয়ে সুনীল মণ্ডলের পরিবারকে অবরুদ্ধ করলেন সামাদ গাজী
- গোপালগঞ্জে ‘কারিগরি টেক্সটাইলের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
- সালথার বল্লভদীতে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
- কাপ্তাইয়ে ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন
- ফরিদপুরে ১২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে
- ফরিদপুর পৌর সুপার মার্কেটের উদ্বোধন
- ফুটে উঠলো উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ
- এক বংশ থেকে ২ প্রার্থীর এমপি মনোনয়ন
- মৎস্য প্রকল্প উন্নয়নে সাতক্ষীরা জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা
- ‘কর বাড়ি’ এখন অতিথি পাখির স্বর্গরাজ্য
- তদন্ত কমিটির সামনে শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী
- ফরিদপুরে প্রফেসর আবদুত তাওয়াবের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক শফিকুল
- কাপ্তাইয়ে সাড়ে ৮৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- অমলকান্তি
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- স্বাধীনতার সুখ
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








