বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালে কেন নির্দেশনা দেয়া হবে না, জানতে হাইকোর্টের রুল
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে দেয় নির্বাচন কমিশনের গেজেটও কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়টিও রুলে জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শুনানী শেষে এ রুল জারি করেন।
রিট পিটিশনার বাগেরহাট প্রেসক্লাবসহ অন্যন্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল নিয়ে হাইকোর্টে রুল জারি বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, আমরা রিট পিটিশন করেছি। শুনানিতে আদালত আমাদের কথা শুনেছেন। বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, একই সাথে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে দেয় নির্বাচন কমিশনের গেজেটও কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। আশা করি আদালতে আমরা ন্যায় বিচার পাবো। বাগেরহাটের চারটি আসনই বহাল থাকবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী জেলার চারটি সংসদীয় আসন বহারের দাবিতে আন্দোলন শুরু করে। বিএনপি জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিত আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ গ্রহণ করেন। পরে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তাদের প্রস্তাবিত সীমানা পরিবর্তন করে বাগেরহাট জেলাকে তিনটি সংসদীয় তিনটি আসনে ভাগ করে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।
বাগেরহাটের এই সংসদীয় আসন নিয়ে ইসির চুড়ান্ত গেজেট প্রকাশের পরই প্রতিবাদে ফুঁসে ওঠে জেলাবাসী। গণমানুষের দাবিকে উপেক্ষিত হওয়ায় বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে শুরু হয় হরতাল, মহাসড়ক অবরোধ, নির্বাচন অফিসসহ জেলার সব সরকারি অফিস ঘেরাও ও অবরোধের লাগাতর কর্মসূচি।
স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসন ছিল।
বর্তমানে ইসির চুড়ান্ত গেজেটে একটি আসন কমিয়ে বাগেরহাট জেলাকে তিনটি সংসদীয় তিনটি আসনে বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) ভাগ করে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।
(এস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








