ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে উন্নত প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের অবস্থান আরও শক্তিশালী হবে। মার্কিন গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ইউক্রেনকে এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ১৯০ মাইলের (৩০০ কিলোমিটার) মধ্যে হামলা চালাতে সক্ষম।
সম্মুখ যুদ্ধে এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যে আরও নিখঁতভাবে হামলা চালাতে সক্ষম হবে কিয়েভ। এদিকে গত শুক্রবার রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ইউক্রেনের কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ওই হামলার পরপরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার পর একজন সেনা নিখোঁজ রয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শত্রুর ক্ষেপণাস্ত্র নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো একটি থিয়েটারের কাছে পড়ে রয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
তাছাড়া শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্যও অনুরোধ জানান গভর্নর। পাশাপাশি নৌ সদর দপ্তরের কাছে থাকা মানুষদের সাইরেনের শব্দ শুনলেই আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
ইউক্রেনের সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, সেভাস্তোপোল বন্দরে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইউক্রেনকে ব্রিটেন এবং ফ্রান্স এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।
এ ধরনের ক্ষেপণাস্ত্র ১৫০ মাইলের মধ্যে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, তার দেশকে বেশ কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে।
বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে যে, কয়েক সপ্তাহের মধ্যেই এই অস্ত্রগুলো সরবরাহ করা হবে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








