২০২৮ সালে ভারতে কপ সম্মেলন করার প্রস্তাব মোদীর
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২৮ সালে ভারতে কপ-৩৩ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১ ডিসেম্বর) জলবায়ু বিষয়ক জাতিসংঘের শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ) এর ২৮তম আসরে ভারতের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক্সপ্রো সিটিতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ শুরু হয়।
সম্প্রতি জি-২০ সম্মেলনের সফল আয়োজন করেছে ভারত। সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। সেই সম্মেলন সফল হওয়ারর পরই ভারত শীর্ষ জলবায়ু সম্মেলন আয়োজন করার প্রস্তাব দিলো।
বৃহস্পতিবার রাতে দুবাই পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছে এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, কপ-২৮ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার ‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ভারত জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার জন্য জাতিসংঘের ফ্রেমওয়ার্কের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে আমি ২০২৮ সালে ভারতে কপ-৩৩ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব করছি।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসেছে জলবায়ু বিষয়ক জাতিসংঘের শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ) এর ২৮তম আসর। আলোচনা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মাননা দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ বক্তব্য দেওয়ার সম্মান দেওয়া হয়। এই মঞ্চ থেকেই আগামী কয়েক দিনে জলবায়ু সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








