মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে এবার
আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন ৭৭ মিলিয়নের বেশি ভোটার। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস কারোই নিরঙ্কুশ জনপ্রিয়তা না থাকলেও কোনোরকম ভাটা পড়ছে না ভোটদানে। বরং ধারণা করা হচ্ছে শতাব্দীর সবচেয়ে বেশি ভোট কাস্টিং হবে এবারের মার্কিন নির্বাচনে। দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। আর সে কারণেই ভোটগ্রহণ শেষে এবার দ্রুতই ফলাফলের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বেশির ভাগ ভোটকেন্দ্রগুলোতেই অবশ্য রাজ্য ও কাউন্টির ওপর নির্ভর করে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। সাধারণ নিয়ম হল যে আপনি যত পশ্চিমে যাবেন, অঞ্চলগত পার্থক্যের কারণে তত দেরিতে ভোটগ্রহণ বন্ধ হয়। সময়ের ব্যবধানের কারণে এমনও দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে, কিন্তু আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিচ্ছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। সাধারণত মার্কিন ভোটাররা এই ধারণায় অভ্যস্ত হয়ে পড়েছেন যে তারা নির্বাচনের রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার সময় বা অন্তত পরের দিনের ভোরবেলায় জানতে পারবেন পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন। যেমন ২০১৬ সালে যেবান ট্রাম্প প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হন, নির্বাচনের পরদিন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১২ সালে, যখন বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন, তখন ভোটের দিনই মধ্যরাতের আগে তার বিজয় অনুমান করা হয়েছিল।
তবে এবার তেমনটি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সুইং স্টেটগুলোর জনমত জরিপে দেখা যাচ্ছে ট্রাম্প ও কমলা দুজনই একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছেন এবং ভোটগ্রহণের চূড়ান্ত সময় শেষে দুজনের মধ্যকার ব্যবধান খুব সংকীর্ণ হয়ে পারে। ফলে এসব স্টেটে ভোট পুনঃগণনার প্রয়োজন হতে পারে।
এমন ঘটনা ঘটেছিল ২০০০ সালের জর্জ ডব্লিউ বুশ এবং আল গোরের মধ্যকার লড়াইয়ে। ভোটগ্রহণ ৭ নভেম্বর সমাপ্ত হলেও ওইবার ১২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ফলাফল জানার জন্য।
২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রকাশেও এরকম বিলম্ব হয়েছিল। ওই বছর ৩ নভেম্বর ভোটগ্রহণ শেষ হয়েছিল, তবে মার্কিন টিভি নেটওয়ার্কগুলো ৭ নভেম্বর শনিবার সকাল পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেনি। নির্বাচনের রাতে ট্রাম্প সমর্থকরা নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। কিন্তু বাস্তবে ট্রাম্প ও বাইডেন উভয় প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোটের কাছাকাছি ছিল। বেশির ভাগ রাজ্য ফল ঘোষণা করলেও পেনসিলভেনিয়া ও নেভাদাসহ কয়েকটি সুইং স্টেটে ফলাফল ঝুলে ছিল। শেষমেশ ৭ নভেম্বর বাইডেনের জয় নির্ধারিত হয় সুইং স্টেটের ফলাফলে।
(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








