উত্তর গাজায় ১০০ দিনে নিহত বা নিখোঁজ ৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর ১০০ দিনের সামরিক অবরোধ-হামলায় উত্তর গাজায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই হামলার মাত্রা আরও তীব্র হয়েছে।
হাসপাতাল সূত্র রবিবার আল জাজিরাকে জানায়, অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানের ফলে উত্তর গাজায় আরও সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজা সরকারের তথ্য দপ্তর ইসরায়েলি বাহিনীর অবরোধ-হামলাকে ‘জাতিগত নিধন, বাস্তুচ্যুতি এবং ধ্বংসের সবচেয়ে ভয়াবহ রূপ’ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধ ওই অঞ্চলের লাখো মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে জানান, উত্তর গাজা এখন এক ‘ভুতুড়ে এলাকা’। সেখানে ব্যাপক ধ্বংসস্তূপ পড়ে আছে। কিছু মানুষ ওই অঞ্চল ছেড়ে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন।
তিনি বলেন, আমরা দেখছি, গাজা উপত্যকার প্রতিটি স্থানে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। আপনি স্কুলে, আশ্রয়কেন্দ্রে, অস্থায়ী শিবিরে বা এমনকি হাসপাতালে থাকুন না কেন, তাতে কিছুই আসে যায় না।
উত্তর গাজার প্রধান স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতাল গত ডিসেম্বরের শেষে ইসরায়েলি বাহিনীর আগুনে পুড়ে যায়। এটি তাদের অবরোধেরই অংশ ছিল। এরমধ্যেই গ্রেপ্তার হন হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া। তার অবস্থান বা পরিণতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ইসরায়েলি রাজনীতিকদের পাশাপাশি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো উত্তর গাজায় বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করছে। এমন পরিস্থিতিতে গাজার ওপর ইসরায়েলি অবরোধ থামার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, ইসরায়েল এ পর্যন্ত অন্তত ৪৬ হাজার ৫৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছেন। আর গত এক দিনে ২৮ জন নিহত হয়েছেন।
(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








