দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি খরচ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যার মূল দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রায় দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এসব কর্মীরা ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে সামরিক প্রবীণদের যত্ন নেওয়া পর্যন্ত বিভিন্ন বিষয়ে কাজ করতেন।
জানা গেছে, স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত প্রবেশনারি কর্মীদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়।
ট্রাম্প ও ইলন মাস্ক আরও ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। যা ২ দশমিক ৩ মিলিয়ন বেসামরিক কর্মীর প্রায় তিন শতাংশ।
ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকারের আকার অনেক বড় হয়ে গেছে। অপচয় ও জালিয়াতির জন্য অনেক বেশি অর্থ নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি ছিল। পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।
এদিকে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্প সরকারি অর্থ সাশ্রয় বা অপচয় বন্ধের দায়িত্ব দিয়েছেন ইলন মাস্ককে। এ জন্য সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামের একটি সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এরপর প্রতিদিনই অথবা প্রায় ঘণ্টারভিত্তিতে ইলন মাস্ক দাবি করছেন যে তার রাজস্ব কমান্ডো টিম আরও সরকারি জালিয়াতি খুঁজে পেয়েছে, আরেকটি অপচয়মূলক চুক্তি বাতিল করেছে অথবা একটি সম্পূর্ণ সংস্থা বাতিল করে দিয়েছে।
মাস্কের সমর্থকরা বিশ্বাস করেন যে, প্রযুক্তিগত অভিজ্ঞতা ও নিছক ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি ফেডারেল ঘাটতি এমনভাবে কমাচ্ছেন যা বছরের পর বছর ধরে রাজনীতিবিদদের নজরে আসেনি। কিন্তু এই ব্যাখ্যায় একটি স্পষ্ট ভুল রয়েছে। কারণ সরকারি তথ্য পর্যালোচনা থেকে দেখা যাচ্ছে মাস্কের প্রচেষ্টা ব্যয়ের ক্ষেত্রে খুব কমই প্রভাব ফেলেছে।
তথ্যসূত্র : রয়টার্স, দ্য ইকোনমিস্ট
(ওএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








