রসাটমের সহায়তায় রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপন
বিশেষ প্রতিনিধি : রাশিয়ার বিখ্যাত ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (মেফি) তে একটি রিজেনারেটিভ টেকনোলোজি ও টিস্যু ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম। বায়োমেডিক্যাল গবেষণা এবং ভবিষ্যৎ পেশাদারদের প্রশিক্ষণে এই ল্যাবরেটরিটি কাজ করবে। এছাড়াও, এখানে রোগীর দেহের কোষ ব্যবহার করে শরীরের সঙ্গে সঙ্গতিপূর্ণ রক্তনালী তৈরী করা হবে। রসাটম বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত বায়োফেব্রিকেটর মাইক্রো লেভেলে কোষের বৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপনের খবর জানিয়েছে।
৫ মার্চ ২০২৫ একটি অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবরেটরিটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেফি’র বিশ্ববিদ্যালয়ের রেক্টর ভ্লাদিমির শেভচেঙ্কা, রসাটমের নিউ বিজনেস সাপোর্ট বিভাগের পরিচালক দিমিত্রি বাইদারভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ভবিষ্যৎ প্রযুক্তিবিদদের প্রশিক্ষণে আন্তঃডিসিপ্লিন উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ভ্লাদিমির শেভভাঙ্কা বলেন, “গত কয়েক দশকে বায়োমেডিসিন এবং লাইফ সায়েন্সে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তার ফলশ্রুতিতেই ফিজিক্যাল গবেষণা টেকনিক, রোগ নির্নয় সরঞ্জাম এবং বিশ্লেষণী পদ্ধতিগুলর মধ্যে সমন্বয় সাধন সম্ভব হয়েছে। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে এমআরআই ও লেজারসহ বিভিন্ন হাই-প্রেসিশন ডিভাইস। বর্তমানে যেসকল রোগ নিরাময় অযোগ্য বলে বিবেচিত হচ্ছে, আশাকরি এই ল্যাবরেটরি সেই সকল রোগের মোকাবিলায় নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
দিমিত্রি বাইদারভ তার বক্তব্যে মত প্রকাশ করেন যে, যত দ্রুত বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন করবে, তত তাড়াতাড়ি এজাতীয় ল্যাবরেটরিগুলোর ফল দিতে শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে বক্তারা নিউক্লিয়ার মেডিসিন এবং বায়োটেকনোলজির উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
(এসকেকে/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- ‘ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’
- আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের
- ‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে রিট
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








