যুক্তরাষ্ট্র ভ্রমণে যুক্তরাজ্য-জার্মানি-কানাডার নতুন সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন নীতির মধ্যে বিভিন্ন সীমান্ত পয়েন্ট এবং মার্কিন বিমানবন্দরে একাধিক পর্যটককে আটক করার ঘটনার পর বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র সফর নিয়ে সতর্কতা জারি করেছে। সর্বশেষ যুক্তরাজ্য ও জার্মানি তাদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে নতুন সতর্কতা জারি করেছে।
যুক্তরাজ্য তাদের সর্বশেষ ভ্রমণ পরামর্শে নাগরিকদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে কঠোরভাবে অভিবাসন আইন প্রয়োগ করা হচ্ছে এবং আইন ভঙ্গের ফলাফল হতে পারে গুরুতর। পরামর্শে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সকল প্রবেশ, ভিসা এবং অন্যান্য শর্ত সঠিকভাবে পালন করতে হবে।
এতে আরও সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ প্রবেশের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করে। নিয়ম ভঙ্গ করলে আপনাকে গ্রেপ্তার বা আটক করা হতে পারে।
যুক্তরাজ্যের পুরোনো ভ্রমণ নির্দেশিকায় শুধু উল্লেখ ছিল যে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা “প্রবেশের নিয়ম নির্ধারণ ও প্রয়োগ করে”, তবে আটক হওয়ার ঝুঁকি স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না।
এটি এমন এক সময়ে এসেছে, যখন এক ব্রিটিশ নাগরিককে মার্কিন সীমান্তে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। যুক্তরাজ্য সরকার তাকে সহায়তা করেছে এবং পরে তিনি দেশে ফিরেছেন।
এদিকে, জার্মানিও তাদের ভ্রমণ পরামর্শ হালনাগাদ করেছে। তিনজন জার্মান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সীমান্তে আটক হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরামর্শে বলা হয়েছে, ইসটিএ বা মার্কিন ভিসা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত সীমান্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ফেরত যাত্রার প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।
পরামর্শে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কোনো ধরনের অপরাধমূলক দণ্ড, সফরের উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা তথ্য, বা ভিসা সীমা সামান্য লঙ্ঘন করলেও প্রবেশ বা প্রস্থানের সময় গ্রেপ্তার, আটক এবং বহিষ্কারের ঝুঁকি রয়েছে।
এর আগে বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে থামানোর পর থেকে যুক্তরাষ্ট্রে ২০০৮ সাল থেকে বসবাস করা গ্রিন কার্ডধারী জার্মান নাগরিক ফাবিয়ান শ্মিট রোড আইল্যান্ডের একটি বন্দিশিবিরে আটকে রয়েছেন। তাছাড়া, জার্মান ট্যাটু শিল্পী জেসিকা ব্রোশে মেক্সিকো থেকে প্রবেশের সময় অবৈধভাবে কাজের পরিকল্পনার সন্দেহে সান দিয়াগোর ওটায় মেসা ডিটেনশন সেন্টারে এক মাসেরও বেশি সময় ধরে আটক রয়েছেন।
এছাড়া, কানাডাও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র সফরের আগে মার্কিন অভিবাসন নীতিমালা ভালোভাবে পর্যালোচনা করতে।
কানাডার পরামর্শে বলা হয়েছে, প্রত্যেক দেশ বা অঞ্চল নিজেরাই নির্ধারণ করে কে তাদের সীমান্তে প্রবেশ বা প্রস্থান করতে পারবে। গন্তব্য দেশের প্রবেশ বা প্রস্থান শর্ত পূরণ না করলে কানাডা সরকার আপনার পক্ষ থেকে হস্তক্ষেপ করতে পারবে না।
এতে আরও যোগ করা হয়েছে, ভ্রমণের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব।
এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের – বিশেষ করে এইচ-১বি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী (এফ-১ ভিসাধারী) এবং গ্রিন কার্ডধারীদের – জরুরি না হলে দেশ ছাড়তে নিরুৎসাহিত করেছে।
এটি এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন কর্মকর্তারা একাধিক বৃদ্ধ ভারতীয় গ্রিন কার্ডধারীকে বাধ্য করেছে ‘স্বেচ্ছায়’ গ্রিন কার্ড ছেড়ে দিতে অথবা বিমানবন্দরে আটক থাকার হুমকি দিয়েছে। এই পদক্ষেপ বিশেষ করে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, যারা শীতের সময় ভারতে বেশি সময় কাটান, তারা যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত লঙ্ঘনের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হচ্ছেন।
তথ্যসূত্র : ফাইনান্সিয়াল টাইমস
(ওএস/এএস/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








