যুক্তরাজ্যের ইউক্রেন পরিকল্পনা নাকচ করে দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধবিরতি সমর্থনে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু পরিকল্পনাটিকে ‘লোক দেখানো’ ও ‘অর্থহীন’ মন্তব্য করে তা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, স্টারমার এবং ইউরোপের অন্যান্য নেতারা ভুলভাবে মনে করেন যে, ‘আমাদের সবাইকে উইনস্টন চার্চিল হতে হবে।’
সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, আমি পুতিনকে খারাপ মানুষ মনে করি না। তিনি অত্যন্ত বুদ্ধিমান।
ট্রাম্পের দূত জানান, ১০ দিন আগে পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সে সময় রুশ প্রেসিডেন্ট ‘ভদ্র’ ও ‘সোজাসাপটা" ছিলেন।
উইটকফ আরও বলেন, ট্রাম্পের ওপর গত বছরের হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাকে উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দেন।
রুশ অবস্থান পুনরাবৃত্তি
সাক্ষাৎকারে উইটকফ একাধিক রুশ দাবির পুনরাবৃত্তি করেন, যার মধ্যে ইউক্রেনকে ‘ভুয়া দেশ’ বলা এবং দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি অন্তর্ভুক্ত ছিল। তবে তিনি রাশিয়ার দখল করা পাঁচটি অঞ্চল সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি।
তিনি বলেন, এই সংঘাতে সবচেয়ে বড় ইস্যু হলো কথিত চার অঞ্চল—ডনবাস, ক্রিমিয়া, বাকিগুলো আপনারা জানেন।
ইউক্রেনে রাশিয়ার পাঁচটি আংশিক বা সম্পূর্ণ দখল করা অঞ্চল হলো: লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া।
ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার উদ্দেশ্য নিয়ে মন্তব্য
উইটকফ বলেন, রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি দখল করতে চায় না, বরং পাঁচটি অঞ্চল দখল করাই তাদের লক্ষ্য। রাশিয়া কেন ইউক্রেনকে পুরোপুরি সংযুক্ত করতে চাইবে? তাদের তো এর দরকার নেই। তারা যা চেয়েছে, তা পেয়ে গেছে।
তিনি আরও বলেন, স্টারমারের ‘ইচ্ছুক রাষ্ট্রগুলোর জোট’ গঠনের পরিকল্পনা ‘অতি সরলীকৃত’ এবং ‘লোক দেখানো’।
উইটকফ দাবি করেন, কৃষ্ণসাগরে এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে এবং ৩০ দিনের একটি পূর্ণ যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র : বিবিসি
(ওএস/এএস/মার্চ ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- কুল চাষে দুই বন্ধুর সাফল্যের গল্প
- ভারতে খেলতে অনিচ্ছুক আয়ারল্যান্ডও
- বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








