নিউক্লিয়ার বিষয়ে উচ্চশিক্ষার জন্য ৭০ তুর্কি গ্রাজুয়েটকে রুশ বৃত্তি প্রদান
বিশেষ সংবাদদাতা : রাশিয়ার বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স কোর্সে অধ্যায়নের জন্য ৭০ জন তুর্কি গ্রাজুয়েটকে বৃত্তি দিচ্ছে আকুইয়ু নিউক্লিয়ার। উল্লেখ্য, রসাটমের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকুইয়ু নিউক্লিয়ার’ তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে এবং এর মালিকানাও তাদের অধীনে। অনলাইন টেস্টের মাধ্যমে রুশ বিশ্ববিদ্যালয়গুলো এই ৭০ জন গ্রাজুয়েটকে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত করে। রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে বৃত্তি প্রদানের খবর জানিয়েছে।
এসকল তুর্কি শিক্ষার্থীরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় বিষয় ভিত্তিক উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন। নিউক্লিয়ার ফিজিক্স এন্ড টেকনোলোজি, হীট পাওয়ার ইঞ্জিনিয়ারিং এন্ড হীট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, লাইফ সাপোর্ট সিস্টেমসহ অন্যান্য বিষয়ে মাস্টার্স কোর্সের অধীনে তুর্কি শিক্ষার্থীরা অধ্যয়ন করবেন।
নতুন নতুন ক্ষেত্রে প্রশিক্ষণ চাহিদা বিবেচনায় এবছর এই প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও দু’টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর পূর্বে রাশিয়ার জাতীয় পরমাণু গবেষণা বিশ্ববিদ্যালয় (মেফি) এবং জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় (গচঊও) তুর্কীদের জন্য এই উচ্চশিক্ষা প্রোগ্রাম পরিচালনা করে আসছিল।
২০১১ সালে তুরস্কের আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জনশক্তি তৈরির লক্ষ্যে এই উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচী হাতে নেয়া হয়। রুশ সরকারের বাজেট থেকে বৃত্তির অর্থায়ন করা হয়ে থাকে। এর অধীনে শিক্ষার্থীরা স্টাইপেন্ড, ভিসা সহায়তা, মেডিক্যাল বীমা, তুরস্কে আসা-যাওয়ার জন্য বাৎসরিক এয়ার টিকিটসহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। পড়াশোনা শেষে আকুইয়ু এনপিপি’তে তাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে।
অনুরূপ একটি আন্তঃসরকারী চুক্তির অধীনে কয়েক শত বাংলাদেশী শিক্ষার্থী ও বিশেষজ্ঞ রাশিয়ার বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার বিষয়ে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেছেন। এদের মধ্যে অধিকাংশই বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত হয়েছেন।
(এসকেকে/এসপি/এপ্রিল ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








