চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : চীনের নির্মিত পাকিস্তানি একটি যুদ্ধবিমান গত বুধবার কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। এমনটি জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
এই ঘটনাকে বেইজিংয়ের অত্যাধুনিক যুদ্ধবিমানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
চীনের তৈরি ওই যুদ্ধবিমানের সক্ষমতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। এ থেকে ধারণা পাওয়া যেতে পারে, তাইওয়ান বা বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোনো সংঘর্ষের ক্ষেত্রে বেইজিং কেমনভাবে পরিস্থিতি সামাল দিতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, পাকিস্তান চীন নির্মিত জে-১০ (জে- টেন) যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে একটি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়।
আরেক কর্মকর্তা বলেন, অন্তত একটি ভারতীয় বিমান যা ভূপাতিত হয়েছে। সেটি ছিল ফ্রান্সের নির্মিত রাফাল যুদ্ধবিমান। উভয় কর্মকর্তা জানান, পাকিস্তানের চালানো হামলায় লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহৃত হয়নি।
দিল্লি অবশ্য কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি এবং বরং দাবি করেছে যে, তারা পাকিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসী’ অবকাঠামো লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বের শক্তিশালী দেশগুলো ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর এক মুখপাত্র রয়টার্সের এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আর রাফাল নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং মেটিওর এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান এমবিডিএ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দেশটির তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা জানানো হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, পাকিস্তান জে-১০ বিমান ব্যবহার করে তিনটি রাফাল বিমান ভূপাতিত করেছে। পাকিস্তান দাবি করেছে, তারা আকাশযুদ্ধে মোট পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।
রাফাল ও জে-১০ দুটিই আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান। পশ্চিমা বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বড় শক্তির মধ্যে সংঘর্ষে ব্যবহৃত হতে পারে এমন কিছু অত্যাধুনিক অস্ত্রের কার্যকারিতা এখন খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে তারা সতর্কতা জানিয়ে বলেছেন, এখনই কোনো দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, কারণ বিষয়টি পুরোপুরি বিশ্লেষণ করতে আরও সময় প্রয়োজন।
(ওএস/এএস/মে ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








