‘জাহাজের সবাই মুসলিম’, হুথির হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নাবিকদের
আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগর দিয়ে যাতায়াতের সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নিচ্ছে বাণিজ্যিক জাহাজগুলো। সম্প্রতি নিজেদের জাতীয়তা ও ধর্মীয় পরিচয় প্রকাশ করে ট্র্যাকিং সিস্টেমে বার্তা দিচ্ছেন এসব জাহাজের নাবিকেরা, যাতে হুথিদের হামলা থেকে রক্ষা পাওয়া যায়।
ইরান-সমর্থিত হুথিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে। কয়েক মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে তারা পরপর দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। হুথি নেতা আবদুল মালিক আল-হুথি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজকে লোহিত সাগর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
এই পরিস্থিতিতে দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করছে, সেগুলোর অনেকেই এখন নিজেদের স্বচালিত ট্র্যাকিং সিস্টেম এআইএস-এ বার্তা যোগ করছে।
এসব বার্তার মধ্যে রয়েছে: ‘অল ক্রু মুসলিম’ (সব নাবিক মুসলিম), ‘অল চাইনিজ ক্রু অ্যান্ড ম্যানেজমেন্ট’ (সব নাবিক ও ব্যবস্থাপনা চীনের), ‘নো ইসরায়েল লিংক’ (ইসরায়েলের সঙ্গে কোনো যোগসূত্র নেই), ‘আর্মড গার্ডস অন বোর্ড’ (জাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে) প্রভৃতি।
নৌ-নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বার্তা যুক্ত করা হুথিদের আক্রমণ এড়ানোর মরিয়া প্রচেষ্টারই প্রতিফলন। তবে হুথিদের গোয়েন্দা প্রস্তুতি এবং লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ এতটাই গভীর যে, এই বার্তাগুলোর বিশেষ কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন তারা।
গত সপ্তাহে হুথিরা যে দুটি জাহাজে হামলা চালায়, সেই বহরের কয়েকটি জাহাজ অতীতে ইসরায়েলি বন্দরে পণ্য পরিবহন করেছে বলে জানিয়েছেন শিপিং বিশ্লেষকরা।
গত ১ জুলাই বাব আল-মানদাব প্রণালি দিয়ে গড়ে ৪৩টি জাহাজ চলাচল করেছিল, ৯ জুলাই তা কমে দাঁড়ায় ৩২টিতে, ১০ জুলাই এর সংখ্যা ছিল ৩৫টি।
হুথিদের হামলা শুরুর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রতিদিন গড়ে ৭৯টি জাহাজ চলাচল করতো এই পথে।
সাম্প্রতিক হামলার পর লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজের বিমা খরচ দ্বিগুণের বেশি বেড়েছে। কিছু বিমা প্রতিষ্ঠান নির্দিষ্ট যাত্রাপথের কভারেজ স্থগিত রেখেছে।
নৌবিমা প্রতিষ্ঠান এঅন জানিয়েছে, হুথিদের সর্বশেষ হামলার পর লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীকে ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই পথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে নিয়মিত নজরদারি ও নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনা জরুরি।
তথ্যসূত্র : রয়টার্স
(আরএম/এএস/জুলাই ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








