শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, র্যাংকিংয়ে টানা উন্নতি
আন্তর্জাতিক ডেস্ক : হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বর্তমানে ৯৪ তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের তুলনায় তিন ধাপ এগিয়ে। গত বছর এ পাসপোর্টের অবস্থান ছিল ৯৭ তম।
মূলত, ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম অবস্থান থেকে বাংলাদেশের পাসপোর্ট ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়েছে। ২০২২ সালে এটি ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং এখন ২০২৫ সালে এসে পৌঁছেছে ৯৪তম স্থানে।
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এসব গন্তব্যের মধ্যে রয়েছে: বাহামা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, মোজাম্বিক, রুয়ান্ডা, সামোয়া, সিসেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।
সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট
* সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট: সিঙ্গাপুর আবারও শীর্ষে রয়েছে, যার পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
* দ্বিতীয় স্থানে: জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার)।
* তৃতীয় স্থানে: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (প্রত্যেকের ১৮৯টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার)।
* চতুর্থ স্থানে: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন (প্রত্যেকের ১৮৮টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার)।
* পঞ্চম স্থানে: নিউজিল্যান্ড (ইউরোপের বাইরে একমাত্র), গ্রিস ও সুইজারল্যান্ড (প্রত্যেকের ১৮৭টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার)।
অন্যদিকে, আফগানিস্তান এখনও পাসপোর্ট র্যাংকিংয়ের সবচেয়ে নিচের অবস্থানেই রয়েছে, যেখানে আফগান নাগরিকরা মাত্র ২৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টের পতন
জানুয়ারির পর থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বিশ্ব র্যাংকিংয়ে এক ধাপ করে নামছে।
একসময় বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল যুক্তরাজ্য (২০১৫ সালে) ও যুক্তরাষ্ট্রের (২০১৪ সালে)। বর্তমানে যুক্তরাজ্যের অবস্থান ৬ষ্ঠ, যেখানে তারা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ রাখে। যুক্তরাষ্ট্র এখন ১০তম স্থানে অবস্থান করছে, যার পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র শীর্ষ ১০ তালিকা থেকে বাইরে চলে যেতে বসেছে।
এদিকে গত ছয় মাসে ভারতের পাসপোর্ট র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে, যা ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে ওঠে এসেছে। যদিও ভারতের ভিসা-মুক্ত গন্তব্য মাত্র দুইটি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা এখন ৫৯, তবুও র্যাংকিংয়ে বড় ধাপে উন্নতি হয়েছে।
অন্যদিকে, সৌদি আরব ভিসা-মুক্ত গন্তব্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ করেছে, জানুয়ারি থেকে চারটি নতুন গন্তব্য যুক্ত হয়ে মোট ভিসা-মুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৯১। এর ফলে তারা চার ধাপ এগিয়ে ৫৪তম স্থানে পৌঁছেছে।
গত দশকের দিকে তাকালে দেখা যায়, হেনলি পাসপোর্ট ইনডেক্সে অনেক পাসপোর্ট শক্তিশালী হয়ে র্যাংকিংয়ে উঠেছে, তবে মাত্র ১৬টি দেশের পাসপোর্ট অবস্থান হ্রাস পেয়েছে।
সবচেয়ে বেশি পতন হয়েছে ভেনেজুয়েলায়, যেটি ৩০তম স্থান থেকে ৪৫তম স্থানে নেমেছে, অর্থাৎ ১৫ ধাপ নিচে গেছে। এর পর রয়েছে যুক্তরাষ্ট্র (৮ ধাপ), ভানুয়াতু (৬ ধাপ), যুক্তরাজ্য (৫ ধাপ) এবং কানাডা (৪ ধাপ)।
(ওএস/এসপি/জুলাই ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








