ইসরায়েল পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল গাজার বর্তমান পরিস্থিতির ইতি টানতে যথাযথ পদক্ষেপ না নিলে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তিনি আরও বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, দীর্ঘমেয়াদি শান্তির প্রতিশ্রুতি দিতে হবে, যা দুই-রাষ্ট্র সমাধানে পৌঁছাবে।
গাজায় জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করতে দিতে হবে। এই শর্ত পূরণ না হলে সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হবে। যুক্তরাজ্য সরকার আগে জানিয়েছিল, শান্তি প্রক্রিয়ার জন্য সুবিধাজনক সময় এলে স্বীকৃতি দেওয়া উচিত, তবে সম্প্রতি নিজের দলের এমপিদের চাপে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন স্টারমার।
গত সপ্তাহে ফ্রান্সও ঘোষণা দিয়েছে, তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে, যা বিশ্বের ধনী সাত দেশের মধ্যে প্রথম। স্যার স্টারমার বলেছেন, গাজার অবস্থা অসহনীয় এবং দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা কমছে, তাই এখনই এই ঘোষণা প্রয়োজন।
এদিকে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে লেখেন, আজ ইসরায়েলের সীমানায় জিহাদি রাষ্ট্র মানে আগামীকাল ব্রিটেনের জন্য হুমকি। জিহাদি সন্ত্রাসীদের প্রতি আপস কখনও সফল হয় না।
ব্রিটিশ ২৫৫ এমপি ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই লেবার দলের বেশিরভাগ সদস্য।
কনজারভেটিভ ও রিফর্ম ইউকে এই পদক্ষেপকে অনুপযোগী বলছে, কারণ এতে হামাসকে পুরস্কৃত হবে। কনজারভেটিভ নেত্রী কেমি বাডেনোক বলেন, এটা রাজনৈতিক নাটক।
সরকারের ঘোষণা আসার আগে স্যার স্টারমার ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে দুই-রাষ্ট্র সমাধানের বিষয়ে আলোচনা করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স জানিয়েছেন, তার দেশ শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না।
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








