ব্রাজিলে গৃহবন্দি সাবেক প্রেসিডেন্ট বলসোনারো, যুক্তরাষ্ট্রের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচন হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় এমন সময়ে এলো, যখন ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা তীব্রতর হচ্ছে।
এই মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, ৭০ বছর বয়সী বলসোনারো তার সংসদ সদস্য পুত্রদের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে আগের আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।
আদেশ অনুযায়ী, বলসোনারোকে ব্রাসিলিয়ায় গৃহবন্দি থাকতে হবে, তিনি রিওর নিজ বাসায়ও থাকতে পারবেন না। আদালত আরও নির্দেশ দিয়েছে, তার সব মোবাইল ফোন জব্দ করতে এবং কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও আইনজীবীদের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে।
বলসোনারোর আইনজীবীরা জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। তাদের দাবি, রিও ডি জেনিরোতে এক বিক্ষোভে বলসোনারো তার ছেলের ফোনে প্রচারিত একটি ছোট বার্তায় শুধু বলেন, ‘শুভ অপরাহ্ণ, কপাকাবানা, শুভ অপরাহ্ণ আমার ব্রাজিল... এটি আমাদের স্বাধীনতার জন্য।’ আইনজীবীদের মতে, এতে কোনো শর্ত লঙ্ঘন হয়নি।
এই মামলায় নতুন মাত্রা যোগ হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর বিচারকে ‘উইচ হান্ট’ (নিপীড়নমূলক অভিযান) বলে মন্তব্য করেন এবং ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।
ট্রাম্পের মন্তব্যে ব্রাজিলের রাজনীতি জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
এদিন আদালতের রায়ের পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাফেয়ার্স ব্যুরো এক্স-এ বলসোনারোর গৃহবন্দির সমালোচনা করে এবং বিচারপতি ডি মোরায়েসের বিরুদ্ধে অবস্থান নেয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
তথসূত্র : এপি, ইউএনবি
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








