শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে রকেট ফোর্স গঠন করলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আগ দিয়ে এমন ঘোষণা দিলেন তিনি। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন শাহবাজ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার যে দর্শন এই জাতিকে একত্রিত করেছে, সেই চেতনা আজও পাকিস্তানের ভিত্তি। প্রধানমন্ত্রী রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘চার্টার অব স্ট্যাবিলিটিতে’ যোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয় বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি। পাকিস্তানের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ থাকবো, বাকি জায়গায় মতপার্থক্য থাকতেই পারে।
৭৮তম স্বাধীনতা দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফ মুক্তিযুদ্ধের শহীদ ও দেশের প্রতিষ্ঠাতাদের ত্যাগকে স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানের জন্ম ছিল শুধু মুক্তির নয় বরং দ্বি-জাতি তত্ত্বের বিজয়ের প্রতীক। তিনি পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ, কবি আল্লামা ইকবালসহ পাকিস্তান আন্দোলনের সকল নেতাকে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ইতিহাসের গতিপথ বদলে দেন অল্প কয়েকজন মানুষই। তিনি এই দিনটিকে ‘মারকা-এ-হক’ বলে উল্লেখ করেন ও দাবি করেন, ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানের ওপর আক্রমণ করেছিল। কিন্তু চার দিনের মধ্যেই তাদের অহংকার ভেঙে পড়ে।
তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরসহ সাহসী সব কমান্ডারের প্রশংসা করে বলেন, তাদের প্রতিরক্ষা কৌশল প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। অসিম মুনিরকে তিনি ‘জাতির মহান সন্তান’ বলে আখ্যায়িত করেন।
শেহবাজ শরিফ জানান, ২০২৫ সালের ১০ মে একটি নতুন পাকিস্তান আত্মপ্রকাশ করেছে, যা যেকোনো শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দিতে সক্ষম। তিনি পুনর্ব্যক্ত করেন, পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ও একমাত্র ইসলামী পরমাণু শক্তি। ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা নিয়ে বিদেশি চাপ প্রত্যাখ্যান করায় তিনি নওয়াজ শরিফকে শ্রদ্ধা জানান।
তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক শক্তি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয় বরং প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ। চীন, সৌদি আরব, তুরস্ক, আজারবাইজান ও ইরানের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রচেষ্টায় ‘ইতিবাচক ভূমিকার’ প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্প কাশ্মীর সংকট সমাধানে সহায়তা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
কাশ্মীরের পরিস্থিতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উপত্যকাটি নিরীহ মানুষের রক্তে লাল হয়ে আছে। তিনি ফিলিস্তিনি ও কাশ্মীরিদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পাকিস্তানের অক্লান্ত সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।
কাশ্মীরে সন্ত্রাসবাদের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এই সহিংসতায় এখন পর্যন্ত ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে সেনা সদস্য ও সাধারণ মানুষ উভয়ই রয়েছে। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকার করলেও সহিংসতা ও বাধা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ব্যাটল ফর ট্রুথ’ শীর্ষক একটি ডিজিটাল স্মৃতিসৌধ উন্মোচন করেন। পাঁচটি প্রতীকী খোপে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, সাইবার ও মহাকাশ প্রতিরক্ষার প্রতীক তুলে ধরা হয়।
ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কেন্দ্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ আসিম মুনির সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি রাষ্ট্রদূত, আজারবাইজান ও তুরস্কের সামরিক প্রতিনিধি, আসিফা ভুট্টো জারদারি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তথসূত্র : সামা টিভি
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








