‘ফিলিস্তিনি রাষ্ট্র কোনোদিনও হবে না’
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিয়েছেন, যা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেম সংলগ্ন ইসরায়েলি বসতি মাআলে আদুমিমে এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর করেন।
পরিকল্পনাটি পশ্চিম তীরকে প্রায় দুই ভাগে বিভক্ত করবে।
নেতানিয়াহু অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বলেন, আমরা আমাদের অঙ্গীকার পূর্ণ করতে যাচ্ছি; কোনোদিনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের। আমরা এ শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।
বর্তমানে ফিলিস্তিনের গাজা শহর পুরোটাই গুড়িয়ে দেওয়ার কাজ করছে ইসরায়েল। পশ্চিম তীরকেও পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার কাজও চলমান। এ কর্মকাণ্ড শেষ হলে ফিলিস্তিনের ভূমিতে নিজেদের শহর গড়ে তুলবে ইসরায়েল। এবং এটি নিয়ে একটি বৃহৎ প্রকল্প পরিকল্পনা করেছে দখললদাররা।
প্রকল্পটির নাম ‘ইস্ট ১’ বা ‘ই-ওয়ান’। এটি ১২ বর্গকিলোমিটার এলাকায় গড়ে তোলা হবে এবং অন্তত ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ সম্প্রসারণের ফলে পশ্চিম তীরের বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং আশপাশের হাজারো ইসরায়েলি বসতির সঙ্গে সংযুক্ত হয়ে যাবে।
পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যময়। তারা ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে এ শহরকেই চায়।
আন্তর্জাতিক আইনে ১৯৬৭ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরে সব ইসরায়েলি বসতিই অবৈধ হিসেবে গণ্য, তা ইসরায়েলি সরকারের অনুমোদন থাক বা না থাক।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই এ অঞ্চলে শান্তির চাবিকাঠি। তিনি একে এবং দ্বি-রাষ্ট্র সমাধানকে ‘অপরিহার্য’ বলে অভিহিত করেন।
রুদেইনা ইসরায়েলি বসতিকে আন্তর্জাতিক আইনে অবৈধ আখ্যা দিয়ে নেতানিয়াহুকে অভিযুক্ত করেন। তিনি বলেন, নেতানিয়াহু পুরো অঞ্চলকে ‘অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দিচ্ছেন’।
তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যেই জাতিসংঘের ১৪৯টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এখনো যারা স্বীকৃতি দেয়নি, তাদের অবিলম্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
-1.gif)








