‘সুমুদ ফ্লোটিলা’ বহরের কিছু জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌ-বাহিনী মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের কিছু জাহাজ ঘিরে ফেলেছে। ফ্লোটিলার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) ইসরায়েলি জাহাজ তাদের বহরের কিছু জাহাজ ঘেঁষে ‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ করছে।
সংগঠনটি জানিয়েছে, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার নৌকা আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এসময় সব নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। থিয়াগো অ্যাভিলা নামে ফ্লোটিলার এক কর্মকর্তা এটিকে ‘সাইবার আক্রমণ’ হিসেবে গণ্য করছেন। যদিও পরে তারা স্বল্পমাত্রায় যোগাযোগ পুনরুদ্ধার করেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ৪০টির বেশি বেসামরিক জাহাজ রয়েছে। পুরো বহরে অন্তত ৫০০ জন রয়েছেন, যাতের অনেকেই সংসদ সদস্য, আইনজীবী ও অ্যাক্টিভিস্ট। সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন এই বহরে।
ফ্লোটিলার কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের এই শত্রুভাবাপন্ন আচরণে ৪০টির বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে। তারপরও ইসরায়েলিরা অবরোধ তৈরি করলে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তাদের এই যাত্রা অব্যাহত থাকবে।
গাজামুখী যাত্রা শুরুর পর সম্প্রতি ফ্লোটিলার বহর ড্রোন হামলার শিকার হয়। ড্রোনগুলো স্টান গ্রেনেড ও রাসায়নিক পাউডার ফেলে নৌকাগুলোর ক্ষতি করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল জানিয়েছে, হামাসের সঙ্গে লড়াইয়ের সময় গাজার উপকূলের নৌযান অবরোধ বৈধ এবং তারা যেকোনো উপায়ে ফ্লোটিলার বহর আটকে দেবে।
ইতালি ও স্পেন সম্ভাব্য উদ্ধার বা মানবিক সহায়তার জন্য নৌবাহিনী পাঠিয়েছে। তবে তারা সামরিক হস্তক্ষেপ করবে না। তুর্কি ড্রোনও জাহাজগুলোকে অনুসরণ করেছে। ইতালি জানিয়েছে গাজার ১৫০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছলে তাদের নৌ-যান বহরটিকে অনুসরণ করা বন্ধ করে দেবে। স্পেনও একই ইঙ্গিত দিয়েছে।
বুধবার নৌবহরের আয়োজকদের সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি অধিকার বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ বলেন, ফ্লোটিলার বহর আটকানো হলে তা আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইনের আরেকটি লঙ্ঘন হবে। কারণ গাজার জলসীমায় ইসরায়েলের আইনগত কর্তৃত্ব নেই।
(ওএস/এএস/অক্টোবর ১, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








